Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বিপ্লব-রাজ্যে পুরভোটে গেরুয়া গুণ্ডামি, চলল ছাপ্পা

পুনর্নির্বাচনের দাবি সিপিএমের, শীর্ষ আদালতে যাচ্ছে তৃণমূল

Share:

নিজস্ব প্রতিনিধি, আগরতলা:  বাংলায় যারা শাসকদলের বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে চিলচিৎকার জুড়ে দেয়, ঘুম ভাঙলেই যে দলের নেতার শাসক-বিরোধী বক্তব্য পেশ না করলে তাঁর দিন ভালো কাটে না, কটাক্ষ না করলে বাদশাহি মেজাজ আসে না, তাঁর দল বিজেপি আগরতলা পুরভোট দেখিয়ে দিল গুণ্ডামি কাকে বলে। যে গুণ্ডামির কাছে হার মানছে বাম আমলের সন্ত্রাস।  

আর ভোট শেষ হতে না হতেই পুনর্নির্বাচনের দাবি তুলল বামেরা। সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, গেরুয়া বাহিনী বিরুদ্ধে সন্ত্রাসের অভিযোগ তুলে সুপ্রিম কোর্টে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে ঘাসফুল শিবির। রাজনৈতিকমহলের একাংশের মতে, পুরভোটে বেনজির সন্ত্রাস হতে পারে আশঙ্কা করেই সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়েছিল ঘাসফুল শিবির। বুধবার সেই মামলার রায় দিতে গিয়ে শীর্ষ আদালত সাফ জানিয়ে দেয়, ভোট অবাধ ও সুষ্ঠু করতে রাজ্য সরকারকে নিতে হবে প্রয়োজনীয় পদক্ষেপ। কড়া হতে রুখতে হবে অপ্রীতিকর ঘটনা। কিন্তু ভোটের দিন দেখা গেল ঠিক উল্টো ছবি। নীরব দর্শকের ভূমিকায় দেখা গেল পুলিশকে।

বৃহস্পতিবার সকাল থেকে তপ্ত ছিল ছিল আগরতলা। নানা প্রান্ত থেকে ঘাসফুল শিবিরের প্রার্থীদের ওপর হামলা চলে। ৫৯ নম্বর ওয়ার্ডে আক্রান্ত হন তৃণমূল প্রার্থী তপন বিশ্বাস। ভোট দিতে গেলে গেরুয়া বাহিনী আশ্রিত দুষ্কৃতীরা তাঁর ওপর চড়াও হয়। আঘাত করা হয় চোখে। যদিও এই খবর লেখা পর্যন্ত পদ্ম শিবিরের তরফ থেকে কোনও প্রতিক্রিয়া পাওয়া যায় না।হামলা, ধমকি-চমকি শুধুমাত্র একটি ওয়ার্ডের মধ্যেই সীমাবদ্ধ ছিল না। বলা যেতে পারে প্রতিটি ওয়ার্ডেই গেরুয়া বাহিনীর হার্মাদরা নির্বিবাদে হামলা চালিয়েছে। বিরোধীদের অভিযোগ তেমনই।হামলা তো ছিল। পাশাপাশি ছিল অবাধে ছাপ্পা।

বিরোধীদের তোলা অভিযোগ যে একেবারে ফেলে দেওয়ার নয়, সেটা গেরুয়া শিবিরের বিধায় সুদীপ রায় বর্মণের বয়ানেই স্পষ্ট হয়ে যাচ্ছে। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ-সহ রাজ্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে মুখ খোলেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00