Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

এক বছরে ৬ লাখ টাকার ইডলি খেলেন হায়দরাবাদের বাসিন্দা

বৃহস্পতিবার বিশ্ব ইডলি দিবসে পরিসংখ্যান প্রকাশ করে এই তথ্য জানিয়েছে খাবার সরবরাহকারী সংস্থা সুইগি (Swiggy )।

Share:

নিজস্ব প্রতিনিধি: এক বছরে ৬ লাখ টাকার ইডলি খেলেন হায়দরাবাদের এক বাসিন্দা! এক বছরে মোট ৮ হাজার ৪২৮ প্লেড ইডলি (Idli) অর্ডার করেছেন ওই ব্যক্তি। যা ৩৬৫ দিনে ভাগ করে দিলে প্রতিদিন ২৩ প্লেটের বেশি। বৃহস্পতিবার বিশ্ব ইডলি দিবসে পরিসংখ্যান প্রকাশ করে এই তথ্য জানিয়েছে খাবার সরবরাহকারী সংস্থা সুইগি (Swiggy )।

সুইগি জানিয়েছে, গত ১২ মাস ধরে হায়দরাবাদের একজন সুইগি ব্যবহারকারী ইডলির জন্য খরচ করেছেন ৬ লাখ টাকা। তিনি এক বছরে মোট ৮ হাজার ৪২৮ প্লেট ইডলি অর্ডার করেছেন। কখনও নিজের জন্য, কখনও বন্ধু ও আত্মীয়দের জন্য। এমনকি ঘুরতে গিয়েও সুইগি থেকে ইডলি অর্ডার করেছেন তিনি। বেঙ্গালুরু এবং চেন্নাইয়ে ঘুরতে গিয়েও তাঁর পছন্দের খাবারের তালিকায় ছিল ইডলি। সুইগি জানিয়েছে, সাধারণত সকাল ৮টা থেকে ১০টার মধ্যে বেশিরভাগ মানুষ ইডলি অর্ডার করেছেন। তবে চেন্নাই, হায়দরাবাদ, বেঙ্গালুরু, কোয়েম্বাটুর এবং মুম্বইয়ের মতো শহরের বাসিন্দারা রাতের খাবারের সময়ও ইডলি অর্ডার করেন বলে জানিয়েছে সুইগি।

ইডলি মূলত ব্রেকফাস্টে খান ভারতের বিভিন্ন শহরের মানুষজন। এটির স্বাদে নানান পরিবর্তন আনা হলেও জনপ্রিয়তায় এখনও কোনও ঘাটতি হয়নি। খাবার সরবরাহকারী সংস্থা সুইগি বৃহস্পতিবার বিশ্ব ইডলি দিবসে পরিসংখ্যান প্রকাশ করে জানিয়েছে, গত ১২ মাসে মোট ৩ কোটি ৩০ লাখ প্লেট ইডলি সরবরাহ করেছে তারা।

গত বছর ৩০ মার্চ থেকে চলতি বছরে ২৫ মার্চ পর্যন্ত সময়পর্বের মধ্যে সমীক্ষা করে এই পরিসংখ্যান তৈরি করা হয়েছে। সুইগি জানিয়েছে, ইডলি সবচেয়ে বেশি জনপ্রিয় বিশ্বের এমন তিনটি শীর্ষ শহর বেঙ্গালুরু, হায়দরাবাদ এবং চেন্নাই। এই তিন শহরে ইডলি সবচেয়ে বেশি অর্ডার করা হয়েছে। পাশাপাশি ইডলি খেতে পছন্দ করে দিল্লি, কলকাতা, কোচি, মুম্বাই, কোয়েম্বাটুর, পুনে, ভাইজাগের বাসিন্দারাও।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00