Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

যোগী রাজ্যে কন্যাসন্তান জন্ম দেওয়ার অপরাধে গৃহবধূকে রাস্তায় ফেলে বেধড়ক মার

মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মাহোবা জেলায় (Mahoba district)।

Share:

নিজস্ব প্রতিনিধি, লখনউ: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি স্লোগান তুলেছেন, ‘বেটি বঁচাও, বেটি পড়াও (Beti Bachao, Beti Padhao)।’ অথচ খোদ যোগী আদিত্যনাথের (Yogi Adityanath) রাজ্যেই পর পর দুই কন্যা সন্তানের জন্ম দেওয়ায় শ্বশুরবাড়ির নির্মম নির্যাতনের শিকার হলেন এক গৃহবধূ। রাস্তায় ফেলে বেধড়ক মারধড় করা হয়েছে তাঁকে। পা ধরে ক্ষমা চেয়েও পার পাননি। আপাতত শরীর ও মনে একাধিক আঘাত নিয়ে হাসপাতালে চিকি‍ৎসাধীন ওই গৃহবধূ। ইতিমধ্যেই অবশ্য ওই গৃহবধূকে মারধরের অভিযোগে অভিযুক্ত স্বামী ও শাশুড়ির বিরুদ্ধে মামলা দায়ের করেছে পুলিশ (case has been registered)। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মাহোবা জেলায় (Mahoba district)।

হাসপাতালের বেডে শুয়ে নির্যাতিতা গৃহবধূ জানান, ‘বিয়ের পর থেকেই পুত্র সন্তানের জন্য চাপ দিয়ে চলছিল স্বামী, শাশুড়ি সহ শ্বশুরবাড়ির সদস্যরা। প্রথম কন্যাসন্তান জন্ম দেওয়ার পরে দ্বিতীয়বার পুত্র সন্তান জন্ম দেওয়ার জন্য চাপ আরও বাড়তে থাকে। কিন্তু দ্বিতীয়বারও  কন্যাসন্তান জন্ম দেওয়ায় নির্যাতন মাত্রা ছাড়িয়ে যায়। এমনকী খেতে দেওয়াও বন্ধ করে দেয়। দিনের পর দিন অভুক্ত রাখা হয়েছে। শেষ পর্যন্ত নিজের ও দুই সন্তানের জন্য মজুরের কাজ শুরু করি।’

সম্প্রতি ওই গৃহবধূকে শাশুড়ি, ননদরা বেধড়ক মারধর করে বাড়ির বাইরে বের করে দেন। এ সংক্রান্ত একটি ভিডিয়োতে দেখা যাচ্ছে, রাস্তায় ফেলে লাথি মারার পাশাপাশি অকথ্য ভাষায় গৃহবধূটিকে গালিগালাজ করছেন শাশুড়ি ও ননদরা। অন্তত সন্তানদের পাশে থাকার জন্য তাঁকে মাথা গোঁজার আশ্রয়টুকু দেওয়ার জন্য শাশুড়ির পা ধরে আর্তি জানাচ্ছেন নির্যাতিতা গৃহবধূ। তাতেও পাষাণ হৃদয় গলেনি। মাহোবার পুলিশ সুপার সুধা সিং (Sudha Singh, Superintendent of Police, Mahoba) জানিয়েছেন, ‘ইতিমধ্যেই নির্যাতিতা গৃহবধূর শ্বশুরবাড়ির সদস্যদের বিরুদ্ধে মামলা রুজু করা হয়েছে এবং অভিযুক্তদের বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নেওয়া হবে।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00