Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হুড়মুড়িয়ে  ভেঙে পড়ল লোহার গেট, নিহত শিশু কন্যা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মর্মান্তিক ঘটনা। বন্ধুদের সঙ্গে খেলা করার সময় আচমকাই ভেঙে পড়ল লোহার গেট। আর তাতে প্রাণ হারাল সাড়ে তিন বছরের এক শিশুকন্যা। এমনই ঘটনা ঘটেছে পুনের পিম্পরি-চিঞ্চওয়াড় এলাকায়। ইতিমধ্যেই সামনে এসেছে দুর্ঘটনা সময়কার সিসিটিভি ফুটেজ।

জানা গিয়েছে, নিহত ওই শিশু কন্য গিরিজা গণেশ শিন্ডে।  সিসিটিভি ফুটেজে দেখা গিয়েছে, প্রতিদিনের মত বুধবারও সে বিকেলে পাড়ায় চার বন্ধুদের সঙ্গে খেলছিলেন।  তাদের মধ্যে দু’জন লোহার গেট দিয়ে ঢুকে গিয়ে  দৌড়াচ্ছিল। সেই সময় গিরিজা  ওই গেটে কাছে যেতেই এক বন্ধু লোহার গেট বন্ধ করতে যায়। আর তখনই গেট ভেঙে গিয়ে গিরিজার গায়ের ওপর পড়ে। স্বাভাবিকভাবেই এই ঘটনায় সে গুরুত্বর জখম হন। স্থানীয়রা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করে।

এই ঘটনা প্রসঙ্গে ডিসিপি শিবানী পাওয়ার জানিয়েছেন, পুলিশ সিসিটিভি দেখে তদন্ত শুরু করেছে।  কী করে লোহার গেট ভেঙে পড়ল তা খতিয়ে দেখা হবে। স্থানীয় সূত্রে জানা  গিয়েছে, ওই লোহার গেটটা বেশ কয়েকদিন ধরে ভাঙা ছিল। কিন্তু সেটা বাড়ি মালিক জানার পর সেটা মেরামত করা হয়নি। ইতিমধ্যেই এই মর্মান্তিক ঘটনা নিয়েব তদন্তে নেমেছে পুলিশ।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00