Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রজাতন্ত্র দিবসের দিন কিছু সময়ের জন্য দিল্লিতে বন্ধ বিমান পরিষেবা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রজাতন্ত্র দিবস উপলক্ষে কড়া নিরাপত্তায় মুড়ে ফেলা হয়েছে রাজধানি দিল্লি। ওই দিন বিমান পরিষেবা কিছু সময়ের জন্য বন্ধ থাকবে বলে ঘোষণা করেছে দিল্লির বিমানবন্দর। শুক্রবার জারি কড়া বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২৬ জানুয়ারি প্রজাতন্ত্র দিবসের দিন দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ১০টা ২০ মিনিট থেকে দুপুর ১২টা ৪৫ মিনিট পর্যন্ত বন্ধ থাকবে বিমান পরিষেবা । সেই সময় কোন বিমান ওঠা-নামা করবে না।

আগামী সপ্তাহে প্রজাতন্ত্র দিবস উপলক্ষে ভারতে আসছেন ফ্রান্সের রাষ্ট্রপতি ইমানুয়েল ম্যাক্রোঁ। এই নিয়ে ষষ্ঠবারের মতো কোনো ফরাসি নেতা প্রজাতন্ত্র দিবসের  দিন  অংশগ্রহণ করবে।এই বছরের প্রজাতন্ত্র দিবসের কুচকাওয়াজে থাকছে নারী শক্তি প্রদর্শন।  এবারে সাধারণতন্ত্র দিবসের কুচকাওয়াজে অংশ নিচ্ছে সেন্ট্রাল সশস্ত্র পুলিশ বাহিনী মহিলা আধিকারিকরা। এছাড়াও বিএসএফ, সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স ও সীমা সুরক্ষা দলের মহিলা আধিকারিকরাও কুচকাওয়াজে অংশ নেবেন।

রাইসিনা হিলস থেকে ইন্ডিয়া গেট হয়ে যে কুচকাওয়াজ আসছে, তাতে একদিকে যেমন মহিলা আধিকারিকদের মার্চিং করতে দেখা যাবে, তেমনি মোটর বাইকে করে মার্চিং করতে দেখা যাবে। এই বছর কুচকাওয়াজে মোট ১৪৪ জন মহিলা কনস্টেবল অংশগ্রহণ করবে। উল্লেখ্য, প্রজাতন্ত্র দিবসের আগে দিল্লিতে নজরদারি বাড়িয়েছে দিল্লি পুলিশ।  শুরু হয়েছে জোর কদমে প্রস্তুতি।যাতে প্রজাতন্ত্র দিবস  শান্তিপূর্ণভাবে সম্পন্ন হয় সেই দিকেই নজর রেখেছে দিল্লি পুলিশ। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00