Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বাজেট পড়তে নির্মলা সীতারমন কতটা সময় নিয়েছেন জানেন কী?

এ বছর লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা তাঁকে বাজেট পেশের জন্য দেড় ঘন্টা অর্থা‍ৎ ৯০ মিনিট বরাদ্দ করেছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: বাজেট মানেই নিরস। বাজেট মানেই কিছু মূল্যহীন কথার ঝকমারি। বাজেট মানেই সাধারণ মানুষের চোখে ঠুলি পরিয়ে কিছু অঙ্ক আউড়ে যাওয়া। আজ বুধবার লোকসভায় আগামী অর্থ বর্ষের অর্থা‍ৎ ২০২৩-২০২৪ সালের বাজেট পেশ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন। এ নিয়ে পাঁচ বার বাজেট পেশ করলেন। এদিন অমৃত কালের প্রথম বাজেট পেশ করতে মোদি সরকারের খাজাঞ্চি কতক্ষণ সময় নিয়েছেন জানেন কী?

মাত্র ৮৭ মিনিট সময় নিয়েছেন বাজেট পড়ার জন্য। এটাই নির্মলার সবচেয়ে কম সময়ের বাজেট। ২০২০ সালে বাজেট পেশে তিনি সময় নিয়েছেন দুই ঘন্টা ৪০ মিনিট। দেশের ইতিহাসে ওটাই সবচেয়ে দীর্ঘ সময়ের বাজেট বক্তৃতা। আর ওই বাজেট শুনতে-শুনতে লোকসভার অধিকাংশ সদস্যই ক্লান্ত হয়ে পড়েছিলেন। ইতিউতি অন্যদিকে তাকিয়েছিলেন। শুধু তাই নয়, দীর্ঘ বাজেট বই পড়তে পড়তে নিজেই অসুস্থ বোধ করেছিলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী। বেশ কয়েকবার দম নিতে বাজেট বক্যতা থামাতে হয়েছিল তাঁকে।

২০২০ সালের বাজেট পড়তে গিয়ে যে করুণ অভিজ্ঞতার সম্মুখীন হতে হয়েছিল তা মাথায় রেখে পরের বছর অর্থা‍ৎ ২০২১ সালে বাজেট ভাষণে অনেকটা কাটছাঁট করেছিলেন। তাও বাজেট পড়তে সময় নিয়েছিলেন এক ঘন্টা ৫০ মিনিট অর্থা‍ৎ ১১০ মিনিট। গতবার ২০২২ সালে নির্মলার বাজেট পেশ করতে সময় লেগেছিল দেড় ঘন্টার বেশি অর্থা‍ৎ ৯২ মিনিট। এ বছর লোকসভার অধ্যক্ষ ওম বিড়লা তাঁকে বাজেট পেশের জন্য দেড় ঘন্টা অর্থা‍ৎ ৯০ মিনিট বরাদ্দ করেছিলেন। সেই নির্ধারিত সময়ের তিন মিনিট আগেই বাজেট পাঠ শেষ করেছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00