Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লোকসভা ভোটে কর্নাটক থেকে লড়তে পারেন নির্মলা-জয়শঙ্কর

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সামনেই লোকসভা নির্বাচন। সেই নির্বাচনে কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ এবং বিদেশমন্ত্রী এস জয়শঙ্কর কর্ণাটক থেকে লড়তে পারেন বলে জানা গিয়েছে। এই নির্বাচনে বিজেপি চায় কেন্দ্রীয় মন্ত্রীরা যারা রাজ্যসভার সদস্য তারা যেন এই লোকসভা নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে। আর তখনই উঠে আসছে কেন্দ্রীয় অর্থমন্ত্রী এবং বিদেশমন্ত্রীর নাম।

রাজ্যসভায় নির্মলা সীতারমণ কর্ণাটক এবং জয়শঙ্কর গুজরাটের প্রতিনিধিত্ব করেন। সূত্রের খবর, দক্ষিণ কন্নড় আসন থেকে নির্মলাকে প্রার্থী করার কথা ভাবছে বিজেপি, যা বর্তমানে কর্ণাটকের প্রাক্তন সভাপতি নলিন কুমার কাটিলের দখলে রয়েছে। উত্তর কন্নড়, বিজেপির আরেকটি শক্ত ঘাঁটি, যেখানে হিন্দুত্ববাদী অনন্তকুমার হেগড়ে বর্তমান সাংসদ। অন্যদিকে বিজেপি মনে করছে যে বেঙ্গালুরু দক্ষিণ এবং বেঙ্গালুরু সেন্ট্রাল আসন জয়শঙ্করের জন্য “নিরাপদ” হতে পারে।

উল্লেখ্য, জয়শঙ্কর প্রায়ই বেঙ্গালুরুতে যান। তিনি গত সপ্তাহে বলেছিলেন যে তাঁর সঙ্গে বেঙ্গালুরুর নিবিড় সম্পর্ক রয়েছে। তিনি এখানকার রাষ্ট্রীয় মিলিটারি স্কুলে পড়াশোনা করেন। বিজেপির বিধানসভা নির্বাচনের প্রচারের সময় জয়শঙ্কর একাধিকবার বেঙ্গালুরু সফর করেছিলেন।বেঙ্গালুরু দক্ষিণের প্রতিনিধিত্ব করছেন বিজেপি যুব মোর্চার জাতীয় সভাপতি তেজস্বিনী সূর্য। কর্ণাটক বিজেপির সহ-সভাপতি তেজস্বিনী আর অনন্তকুমার  বেঙ্গালুরু দক্ষিণ থেকে লড়বেন বলে জানা গিয়েছে। তেজস্বিনী প্রয়াত এইচ এন অনন্তকুমারের স্ত্রী। যিনি ১৯৯৬ সাল থেকে টানা ছয়বার বেঙ্গালুরু দক্ষিণের প্রতিনিধিত্ব করেছিলেন। তবে লোকসভা নির্বাচনে জয়শংকর এবং নির্মলা লড়বেন কিনা তা নিয়ে শুরু হয়েছে জল্পনা।

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00