Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

লন্ডনে ভারতীয় দূতাবাসে হামলার ঘটনার তদন্তভার নিল এনআইএ

ভারতের বিদেশ মন্ত্রকের তরফে আগেই কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়।

Share:

নিজস্ব প্রতিনিধি: লন্ডনে ভারতীয় দূতাবাসে হামলার ঘটনার তদন্তভার নিল জাতীয় তদন্তকারী সংস্থা এনআইএ। গত মার্চ মাসের ১৯ তারিখে খালিস্তানপন্থী শিখ উগ্রপন্থীরা লন্ডনে ভারতীয় দূতাবাসে হামলা চালায়। এমনকি ভারতের জাতীয় পতাকাকে অসম্মান করার অভিযোগ ওঠে। সেই ঘটনায় ভারতের বিদেশ মন্ত্রকের তরফে কড়া প্রতিক্রিয়া দেওয়া হয়। অবশেষে ঘটনার তদন্তভার হাতে নিল এনআইএ।

স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে এই ঘটনার তদন্ত শুরু করার জন্য এনআইএ-কে নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি দিল্লি পুলিশ গত মাসে যে অভিযোগ দায়ের করেছিল, তাও এনআইএ-কে হস্তান্তর করা হয়েছে। ২৩ মার্চ অশান্তির ঘটনায় ভারতীয় দণ্ডবিধির ১০৯/১৪৭/১৪৮/১৪৯/১২০বি/৪৪৮/৪৫২/৩২৫ ধারায় মামলা দায়ের করা হয়েছে। পাশাপাশি ইউএপিএ ধারাও দেওয়া হয়েছে।

দিল্লি পুলিশের এফআইআরে শিখ চরমপন্থী অবতার সিং (Avtar Singh), গুরচরণ সিং (Gurcharan Singh) এবং জসভীর সিং (Jasvir Singh)কে প্রধান সন্দেহভাজন হিসাবে নাম দেওয়া হয়েছে। প্রসঙ্গত খালিস্তানি চরমপন্থীরা ভারতে সন্ত্রাসী কর্মকাণ্ডকে সমর্থন করার জন্য ব্রিটেনের  আশ্রয়ের অপব্যবহার করছে বলে চলতি মাসে নয়া দিল্লির তরফে অভিযোগ করা হয়। ভারতের তরফে ব্রিটিশ সরকারকে তাদের উপর নজর রাখার জন্য বলা হয়।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00