Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ন্যাশনাল হাইওয়ে অথরিটির দেনা কয়েক লক্ষ কোটি টাকা

২০১৬-১৭ থেকে বাড়তে শুরু করে দেনা

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দেনায় জর্জরিত ন্যাশনাল হাইওয়ে অথরিটি। দেনার পরিমাণ ৩.৫ ট্রিলিয়ন। ২০১৪ সালে দেনার পরিমাণ ছিল ২৩,৭৯৭ টাকা। একবার দেখে নেওয়া যাক কোন বছরে দেনার পরিমাণ কত ছিল? 

২০১৬-১৭ অর্থবর্ষে ন্যাশনাল হাইওয়ে অথরিটির দেনার পরিমাণ ছিল ৬,৯১৪ কোটি টাকা। পরে অর্থবর্ষ, ২০১৭-১৮ সালে তাদের দেনা ছিল ৮,৮৮৮ কোটি টাকা। পরের অর্থবর্ষ এই দেনার পরিমাণ কার্যত দ্বিগুন হয়। ২০১৮-১৯ অর্থবর্ষে ন্যাশনাল হাইওয়ে অথরিটির দেনা ছিল ১৪, ৪০৩ কোটি টাকা। ২০১৯-২০ অর্থবর্ষে দেনা ছিল ১৯, ৩৫৫ কোটি। ২০২০-২১ অর্থবর্ষে সেটা বেড়ে দাঁড়ায় ২৫, ৪৯৭ কোটিতে।

কী কারণে এই দেনা, তার অনুসন্ধান করতে গিয়ে দেখা গিয়েছে, দেশের নানা প্রান্তে একের পর এক জাতীয় সড়ক তৈরি করা। দ্বিতীয় কারণ টোল আদায় কম। ২০১৩-১৪ সালে দেশে ন্যাশনাল হাইওয়ে তৈরি করে মোট ১,৯০১ কিলোমিটার। আর ২০২০-২১ অর্থবর্ষে সেটা বেড়ে দাঁড়ায় ৪,২১৮ কিলোমিটার। সরকার চেয়েছিল এই ক্ষেত্রে বেসরকারি বিনিয়োগ। কিন্তু দেনার পরিমাণ লাগাতার বৃদ্ধি পাওয়ায় বেসরকারি সংস্থা বিনিয়োগ করতে আগ্রহী নয়।

এই ব্যাপারে কেন্দ্রীয় সড়ক পরিবহনমন্ত্রী নীতীন গাডকারি জানিয়েছেন, এই পরিমাণ দেনা পরিশোধ করতে সরকারের তরফ থেকে পদক্ষেপ করা হয়েছে। পাশাপাশি জাতীয় সড়ক থেকে আয় বাড়াতেও সরকার টোল আদায়ের ওপর গুরুত্ব দিয়েছে। তিনি আরও বলেন বেসরকারি সংস্থাগুলিকে যাতে জাতীয় সড়ক নির্মাণে বিনিয়োগে এগিয়ে আসে, সে দিকেও বিশেষ গুরুত্ব দিচ্ছে সরকার। প্রশ্ন একটাই, সরকার কী উপায়ে এই বিশাল পরিমাণ দেনা শোধ করবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00