Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দেশে দৈনিক সংক্রমণ কমে আড়াই লক্ষের ঘরে, কমল সনাক্তের হারও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রায় একমাস ধরে রেকর্ড হারে করোনা আক্রান্তের সংখ্যা বাড়ার পরে অবশেষে যে দেশের করোনা পরিস্থিতি ধীরে ধীরে আশার আলো দেখাচ্ছে বিগত কয়েকদিনের কেন্দ্রের রিপোর্ট দেখলেই তার স্পষ্ট ইঙ্গিত মিলছে। গত সপ্তাহের শনিবার থেকেই ধীরে ধীরে ক্মতে শুরু করেছে দেশের দৈনিক আক্রান্তের সংখ্যা। বিগত কয়েকদিন ধরে রীতিমতো উল্কার গতিতে বেড়ে দেশের দৈনিক সংক্রমণ পৌঁছেছিল তিন লক্ষের ঘরে। কিন্তু তারপরেই পরিস্থিতি পাল্টেছে। ক্রমশ নিম্নমুখী হয়েছে দৈনিক আক্রান্তের গ্রাফ। মঙ্গলবারও বজায় থাকল সেই রেকর্ড। এদিন সকালে প্রকাশিত কেন্দ্রের রিপোর্ট জানাচ্ছে দেশে দৈনিক আক্রান্তের সংখ্যা কমে আড়াই লক্ষের গণ্ডিতে প্রবেশ করেছে। গত একদিনে দেশে নতুন করে করোনায় আক্রান্ত হয়েছেন মোট ২ লক্ষ ৫৫ হাজার জন।

একইসঙ্গে কমেছে সনাক্তের হারও। গত সপ্তাহে বিশেষজ্ঞ মহলকে চিন্তায় ফেলে দিয়ে এই সনাক্তের হারই পৌঁছেছিল প্রায় ১৮ শতাংশে। কিন্তু মঙ্গলবার কেন্দ্রের রিপোর্ট জানাচ্ছে যে গত একদিনে দেশে করোনা সনাক্তের হার উল্লেখযোগ্য হারে কমেছে। এই মুহূর্তে দেশে করোনার সনাক্তের হার কমে হয়েছে ১৫.৫০ শতাংশ। তবে দৈনিক আক্রান্তের সংখ্যা এবং সনাক্তের হার চিকিৎসক মহলকে কিছুটা স্বস্তি দিলেও নতুন করে চিন্তা বাড়াচ্ছে করোনায় মৃতের সংখ্যা। বিগত কয়েকদিন ধরেই দেখা যাচ্ছে দেশে দৈনিক মৃতের সংখ্যা পাঁচশোর আশেপাশে ঘোরাফেরা করছে। মঙ্গলবারও সেই রেকর্ড বজায় থাকল। এদিন সকালে প্রকাশিত কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী, দেশে গতব একদিনে করোনায় মৃত্যু হয়েছে ৬১৪ জনের। মৃতের সংখ্যার নিরিখে প্রথম স্থানে রয়েছে দক্ষিণের রাজ্য কেরল। এই রাজ্যে গত একদিনে ১৭১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। কেরলের পরের স্থানেই রয়েছে দক্ষিণের আর এক রাজ্য তামিলনাড়ু। কেন্দ্রের রিপোর্ট অনুযায়ী এই এই রাজ্যে  গত ২৪ ঘণ্টায় ৪৬ জনের মৃত্যু হয়েছে। তৃতীয় স্থানে রয়েছে মহারাষ্ট্র।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00