Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গোপন তথ্য পাচারকাণ্ডে গ্রেফতার নৌবাহিনীর কমান্ডারসহ ৩ আধিকারিক

গোয়েন্দা আধিকারিকদের আশঙ্কা, এই মামলায় আরও অনেকেরই গ্রেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ভারতীয় নৌবাহিনীর গোপন তথ্য পাচারের অভিযোগে  মঙ্গলবার একজন কর্মরত নৌবাহিনীর অফিসার এবং দুই অবসরপ্রাপ্ত কর্মকর্তাকে গ্রেফতার করল সিবিআই। গোয়েন্দা আধিকারিকদের আশঙ্কা, এই মামলায় আরও অনেকেরই গ্রেফতার হওয়ার সম্ভাবনা রয়েছে। পাশাপাশি এই তথ্য ফাঁসের ঘটনার সঙ্গে কোনও বিদেশি গোয়েন্দা সংস্থা জড়িত কিনা সেটাও এখনও স্পষ্ট নয় বলে জানা গিয়েছে। গ্রেফতার হওয়া ওই তিন নৌ আধিকারিকদের বিরুদ্ধে অভিযোগ তাঁরা দীর্ঘদিন ধরে ভারতীয় নৌসেনার অধীনস্থ সাবমেরিনের একাধিক গুরুত্বপূর্ণ এবং গোপন তথ্য বাইরে পাচার করেছেন।

এই প্রসঙ্গে ভারতীয় নৌবাহিনীর তরফ থেকে একটি বিবৃতি জারি করে বলা হয়েছে, ‘সরকারী সংস্থা দ্বারা তদন্ত করে দেখা গিয়েছে ভারতীয় নৌবাহিনীর বেশ কিছু গুরুত্বপূর্ণ নথি এবং গোপন তথ্য অনঅনুমোদিতভাবে বাইরে ফাঁস করা হয়েছে। এই সম্পর্কে আরও বিস্তারিত জানতে তদন্ত চালাচ্ছেন গোয়েন্দা বিভাগ এবং ভারতীয় নৌবাহিনীর সম্পূর্ণ সমর্থনেই সরকারি সংস্থা দ্বারা নৌবাহিনীতে অভ্যন্তরীণ তদন্ত চলছে।’

সিবিআই সূত্রের খবর, ভারতীয় নৌবাহিনীর ‘কিলো ক্লাস’ সাবমেরিন সম্পর্কিত একাধিক তথ্য বাইরে পাচার করা হচ্ছিল। এই ‘কিলো ক্লাস’ সাবমেরিন হল ভারতীয় নৌবাহিনীর একটি গুরুত্বপূর্ণ সম্পদ। রাশিয়া দ্বারা নির্মিত এই সাবমেরিন এই মুহূর্তে ভারত ছাড়াও একাধিক দেশের নৌবাহিনীতে সবথেকে প্রচলিত সাবমেরিনগুলির মধ্যে অন্যতম।

এই ‘কিলো ক্লাসের’ গুরুত্বপূর্ণ তথ্য পাচার করার জন্যই মঙ্গলবারে গ্রেফতার করা হয়েছে ভারতীয় নৌবাহিনীর একজন মুম্বই-ভিত্তিক সার্ভিং অফিসারকে, যিনি এই মুহূর্তে কমান্ডার পদে রয়েছেন। এছাড়াও আরও দুজন অবসরপ্রাপ্ত অফিসারকে গ্রেফতার করেছে সিবিআই। ভারতে এখনও পর্যন্ত এই ধরণের ১০টি সাবমেরিন রয়েছে। এই সবকটি সাবমেরিনই সিন্ধুঘোষ শ্রেণীর অধীনে অধীনস্থ।এছাড়াও ভারতের কাছে আরও দুটি নিউক্লিয়ার সাবমেরিনও রয়েছে।   

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00