Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নিজের সরকারের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা সিধুর

সাংবাদিক সম্মেলন করে বিদ্রোহ ঘোষণা

Share:

নিজস্ব প্রতিনিধি, অমৃতসর: ভোটের মুখে ফের অশান্ত পঞ্জাব।

সরকারের বিরুদ্ধেই বিদ্রোহ ঘোষণা করে বসলেন নভজোৎ সিংহ সিধু। জানিয়ে দিলেন তিনি আমরণ অনশনে বসতে চলেছেন।  কেন অনশন, তা জানাতে গিয়ে সিধু বলেন, মাদক পাচার সংক্রান্ত রিপোর্ট দ্রুত পেশ করতে হবে চান্নি সরকারকে। তাঁর আরও দাবি, সরকার  ক্ষমতায় এসেছিল মাদকে  আসক্তি ও  মাদক পাচার সংক্রান্ত সমস্যা সমাধানের প্রতিশ্রুতি দিয়ে। কিন্তু সরকার সেই প্রতিশ্রুতি থেকে সরে গিয়েছে।  তাঁর আরও দাবি, রাজ্য সরকার সম্প্রতি এই সংক্রান্ত রিপোর্ট  হাইকোর্টে দাখিল করেছে। সেই রিপোর্ট প্রকাশ্যে আনতে হবে।

বৃহস্পতিবার সাংবাদিক সম্মেলনে চান্নি সরকারের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করতে গিয়ে সিধু বলেন,  মুখ্যমন্ত্রী পদে থাকাকালীন অমরেন্দ্র সিং এই সংক্রান্ত রিপোর্ট একটি রিপোর্ট পেলেও সেটি বেমালুম চেপে যান। এক চান্নি সরকারও সেই রাস্তাতেই হাঁটার সিদ্ধান্ত নিয়েছে। আদালত তো রাজ্য সরকারকে রিপোর্ট প্রকাশ করতে নিষেধ করেনি। 

সিধুর এই বিদ্রোহ ঘোষণায় রাজ্য প্রদেশ কংগ্রেস নেতৃত্ব তো বটেই, কংগ্রেস শীর্ষ নেতৃত্ব রীতিমতো অস্বস্তিতে। অনেকেই মনে করেছিলেন, অমরেন্দ্র সিংকে মুখ্যমন্ত্রী পদ থেকে সরিয়ে চান্নিকে বসালে সেখানে আর নতুন করে রাজনৈতিক অস্থিরতা তৈরি হবে না। কিন্তু সেই অনুমান যে ঠিক নয়, সিধুর সাংবাদিক সম্মেলন তা আরও একবার প্রমাণ করে দিল। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00