Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

৪০ লক্ষ টাকা প্রতারণার জেরে নৌ আধিকারিকের স্ত্রীর বিরুদ্ধে দায়ের FIR

Share:

নিজস্ব প্রতিনিধিঃ এবার জালিয়াতির অভিযোগ উঠল নৌ আধিকারিকের স্ত্রীর বিরুদ্ধে। ৪০ লক্ষ টাকার গৃহঋণ সংক্রান্ত জালিয়াতি উঠেছে  তাঁর নামে। ইতিমধ্যেই এই ঘটনার প্রেক্ষিতে নৌসেনা আধিকারিকের স্ত্রী সহ আরও দুজনের বিরুদ্ধে মামলা দায়ের করল নভি মুম্বই পুলিশ।

প্রতারিত যুবক  হলেন   মুম্বইয়ের বাসিন্দা। পুলিশের কাছে দায়ের করা অভিযোগে তিনি জানিয়েছেন, রাশিয়ায় ডিউটি করার সময় পুণেতে ফ্ল্যাট কেনার জন্য নৌসেনা আধিকারিকের স্ত্রীর সঙ্গে প্রথমে যোগাযোগ করেন। সেইসময় ঋণের আবেদন সংক্রান্ত ফাইল  তাঁকে দেওয়া হয়। সেখানে থাকা মোবাইল নম্বর এবং ইমেল আইডিটি ভুয়ো ছিল।  এরপর  গৃহঋণ সংক্রান্ত কোন বিষয় নিয়ে কোন আলোচনা না করেই  ৪০ লক্ষ টাকা চাওয়া হয়।

শুধু তাই নয় ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে ব্যাঙ্কের কোন তথ্য ৩৪ বছরের যুবককে জানান হয়নি বলে অভিযোগ। এই ঘটনা নিয়ে সন্দেহ হতেই পুলিশের দ্বারস্থ হন অভিযোগকারী। আর সেই অভিযোগের ভিত্তিতেই   নৌ কর্মকর্তার স্ত্রী সহ দুই ব্যক্তির  বিরুদ্ধে প্রতারণা, জালিয়াতি ও অন্যান্য অপরাধে জন্য দায়ের হয়েছে এফআইআর। এখন পর্যন্ত অভিযুক্তদের নাম প্রকাশ্যে আসেনি। এই   গৃহঋণ সংক্রান্ত প্রতারণা নিয়ে নভি মুম্বই পুলিশ জোরকদমে তদন্ত শুরু করেছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00