Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

হোলিতে রঙিন গোটা দেশ! দেশবাসীকে শুভেচ্ছা প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতির

Share:

নিজস্ব প্রতিনিধিঃ আজ হোলি তথা দোলযাত্রা। খুশির রং, আনন্দের রঙের খেলায় মেতেছে আপামর দেশবাসী। হোলির এই উৎসবে যখন মেতেছে  গোটা দেশ তখন দেশের মানুষকে টুইটারে শুভেচ্ছাবার্তা দিলেন দেশের প্রধানমন্ত্রী, রাষ্ট্রপতি। 

এদিন দোলযাত্রা তথা হোলির শুভেচ্ছাবার্তা দিয়ে টুইটারে প্রধানমন্ত্রী টুইটারে লেখেন,  ‘রংয়ের উৎসব হয়ে উঠুক ভালবাসা, স্নেহ এবং সৌভ্রাতৃত্বের প্রতীক। জীবন হয়ে উঠুক আরও রঙিন।’ টুইটারে দেশবাসীকে শুভেচ্ছাবার্তা জানিয়েছেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দও। হোলি প্রসঙ্গে রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ লিখেছেন, ‘হোলি উপলক্ষে সকল দেশবাসীকে জানাই আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা। হোলি রঙের উৎসব এবং এটি সম্প্রদায়ের সম্প্রীতি এবং মিলনের একটি জীবন্ত উদাহরণ। এই উৎসব বসন্তের আগমনের সুসংবাদ নিয়ে আসে। আমি কামনা করি এই উৎসব সমস্ত দেশবাসীর জীবনে আনন্দ, উদ্দীপনা ও নতুন শক্তির সঞ্চার করুক।’ 

দোলের শুভেচ্ছা জানিয়ে এদিন টুইট করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ও। এদিন সোশ্যাল মিডিয়ায় তিনি লিখেছেন, ‘সবাইকে দোলযাত্রার আন্তরিক শুভেচ্ছা। বৈচিত্র্যময় রঙের জাঁকজমকপূর্ণ উৎসব আমাদের সবার জীবনে বয়ে আনুক সুখ, শান্তি, আনন্দ ও সমৃদ্ধি। বৈচিত্র্য, বন্ধুত্ব ও সাম্যের চেতনা আমাদের আরও অনুপ্রাণিত করুক।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00