Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

বোরখার বদলে জিনস, মুসলিম তরুণীকে হেনস্থা

ঘটনাটি ঘটেছে রবিবার

Share:

নিজস্ব প্রতিনিধি, গুয়াহাটি: তালিবানি শাসনের সাক্ষী গুয়াহাটি। বোরখার বদলে জিনস পরার অপরাধে হেনস্থার শিকার এক মুসলিম তরুণী। ঘটনাটি ঘটেছে রবিবার, বিশ্বনাথ ঘাটে।

ঠিক কী হয়েছিল?

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, রবিবার ওই তরুণী হেডফোন কিনতে বেরিয়েছিলেন। বোরখার পরিবর্তে পরেছিলেন জিনস। দোকানে ঢোকার মুখে খেতে হল হোঁচট। অভিযোগ দোকান মালিক ওই তরুণীকে ঢুকতে বাধা দেন। জানিয়ে দেওয়া হয় দোকানে জিনস পরে ঢোকা যাবে না। এখানেই শেষ নয়। বোরখা না পরায় তাঁর চরিত্র নিয়েও প্রশ্ন করা হয়। বাধ্য হয়েই তরুণী বাড়ি ফিরে বাবাকে গোটা বিষয়টি খুলে বলেন। তরুণীর বাবা থানায় অভিযোগ জানালে পরিস্থিতি আরও ঘোরাল হয়ে ওঠে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে দোকান মালিকের ছেলে রফিকূল ইসলাম আসরে নামে। তরুণী ও তাঁর বাবাকে হেনস্থা করে। তরুণীর অভিযোগের ভিত্তিতে পুলিশ দোকান মালিক ও তাঁর ছেলেক গ্রেফতার করেছে।

প্রশ্ন উঠছে, সময়ের সঙ্গে সঙ্গে লিঙ্গ বৈষম্যের তফাৎ ঘুচেছে। নারী-পুরুষের সমানাধিকারে বিশ্বাস জন্মেছে। তার পরেও অসমের বিশ্বনাথ ঘাটের ঘটনায় তৈরি হয়েছে বিতর্ক।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00