Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সবচেয়ে দামি শহর মুম্বই, দ্বিতীয় ও তৃতীয় স্থানে দিল্লি-বেঙ্গালুরু

বিশ্বের ২২৭টি শহরের ওপরে বিশেষ সমীক্ষা চালানো হয়েছিল।

Share:

নিজস্ব প্রতিনিধি, মুম্বই: জীবনযাপনের ক্ষেত্রে দেশের সবচেয়ে ব্যয়বহুল শহর হলো বাণিজ্যনগরী মুম্বই। তার পরেই রয়েছে দিল্লি এবং বেঙ্গালুরু। শুধু দেশের মধ্যেই নয়, এশিয়ার মধ্যেও অন্যতম বিলাসবহুল শহর হচ্ছে মুম্বই। দেশের অন্যতম মহানগরী কলকাতায় জীবনযাত্রার খরচ অনেকটাই কম। কার্যত কলকাতার তুলনায় মুম্বইয়ে জীবনযাপনের খরচ ৫০ শতাংশের বেশি।

বেসরকারি সংস্থা মার্কারের পক্ষ থেকে পাঁচটি মহাদেশের ২২৭টি শহরের জীবনযাপনের ওপরে বিশেষ সমীক্ষা চালানো হয়েছিল। ‘কস্ট অফ লিভিং’ সমীক্ষায় শহরগুলিতে জীবনযাপনের ক্ষেত্রে সাধারণ মানুষকে আবাসন (ঘরভাড়া), পরিবহণ, খাদ্যপণ্য, বিনোদন-সহ মোট ২০০’র বেশি বিষয়ে কত টাকা খরচ করতে হয় সে সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয়েছিল। আর্থিক মন্দা এবং ডলারের তুলনায় স্থানীয় টাকার দামের হেরফেরের কারণে খরচের ক্ষেত্রে অনেকটাই পার্থক্য ধরা পড়েছে। চলতি বছরেও বিশ্বের সবচেয়ে ব্যয়বহুল শহরের স্বীকৃতি নিজের দখলে রেখেছে হংকং। তার পরেই রয়েছে সিঙ্গাপুর ও জুরিখ।

ভারতে সবচেয়ে ব্যয়বহুল শহর হলো মুম্বই। দ্বিতীয় ও তৃতীয়স্থানে রয়েছে যথাক্রমে রাজধানী দিল্লি ও বেঙ্গালুরু। জীবনযাপনের খরচের নিরিখে তার পরে রয়েছে চেন্নাই, হায়দরাবাদ, কলকাতা ও পুণে। খরচের নিরিখে বিশ্বের ২২৭টি দেশের মধ্যে ১৪৭ নম্বরে রয়েছে মায়ানগরী মুম্বই। দিল্লি, চেন্নাই ও বেঙ্গালুরু যথাক্রমে রয়েছে ১৬৯, ১৮৪ ও ১৮৯ নম্বরে। হায়দরাবাদের স্থান ২০২। কলকাতা ও পুণের স্থান যথাক্রমে ২১১ ও ২১৩।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00