Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দহি হান্ডি অনুষ্ঠানে বিপত্তি, মানব-পিরামিড থেকে পড়ে গিয়ে আহত ২৪৫

Share:

নিজস্ব প্রতিনিধিঃ প্রতিবারের মতো এবারও প্রথা মেনেই  মুম্বইতে জুড়ে পালিত হচ্ছিল দহি হান্ডি উৎসব  । আর তাতে ঘটল বিপত্তি।  মুম্বইয়ের বৃহন্মুম্বাই এলাকায় এই অনুষ্ঠানে অংশগ্রহণ করতে গিয়ে আহত হয়েছেন ২৪৫ জন। তাদের মধ্যে ৩২ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। বৃহন্মুম্বাই মিউনিসিপ্যাল ​​কর্পোরেশনের তরফে জানান হয়েছে একথা । তবে স্বস্তির বিষয় এই ঘটনায় এখন পর্যন্ত কোন প্রাণহানির খবর পাওয়া যায়নি।

মঙ্গলবার  জন্মাষ্টমীর উপলক্ষ্যে মুম্বইতে  দহি হান্ডির আয়োজন করা হয়েছিল। সেই সময় মানব-পিরামিডের উপর উঠতে গিয়ে পড়ে যান  বহু মানুষ। তাতে আহত হয়েছেন বেশ কয়েকজন। তৎক্ষণাৎ তাঁদেরকে  পোদ্দার, নায়ার, সাইন, সেন্ট জর্জ, KEM, রাজাওযাদ, MT আগরওযাল, এবং কুরালা হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

উল্লেখ্য, মুম্বইয়ে এই দহিহান্ডি উৎসব অনেক পুরোনো একটি উৎসব। যা শুধুমাত্র জন্মাষ্টমী উপলক্ষে হয়ে থাকে। এই অনুষ্ঠানে কিছু যুবক একে অপরের পিঠে ভর গিয়ে মানবনির্মিত পিরামিড তৈরি করে। উপরে ঝোলানো থাকে দই ভর্তি মাটির পাত্র। কোনও একজন উঠে ওই পাত্রকে ভাঙেন। এই অনুষ্ঠানে অংশগ্রহণকারী প্রত্যেককেই ‘গোবিন্দা’ বলা হয়ে থাকে। এই উৎসবে যোগ দিতে দেন মুম্বইয়ের বাসিন্দারা। বলা বাহুল্য,  প্রতি বছরই এই অনুষ্ঠানকে ঘিরে নানা দুর্ঘটনা ঘটে থাকে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00