Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

স্ট্যান স্বামীকে ফাঁসাতে ল্যাপটপে জাল নথি ঢোকায় এনআইই, বলছে মার্কিন রিপোর্ট

চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছে বস্টনের আর্সেনাল কনসাল্টিং

Share:

আন্তর্জাতিক ডেস্ক: স্ট্যান স্বামীর গ্রেফতারি নিয়ে চাঞ্চল্যকর রিপোর্ট দিল আমেরিকা। রিপোর্ট বলছে, বিশিষ্ট এই মানবাধিকার কর্মীকে ফাঁসাতে তাঁর কম্পিউটারে জাল তথ্য ঢুকিয়েছিল জাতীয় তদন্ত সংস্থা এনআইএ। এমনই চাঞ্চল্যকর রিপোর্ট দিয়েছে বস্টনের আর্সেনাল কনসাল্টিং। রিপোর্টে বলা হয়েছে, বিশিষ্ট এই মানবাধিকার কর্মীর ব্যক্তিগত ল্যাপটপে ৪৪টি এমন জাল নথি ঢোকায়। সেই নথি সাহায্য নেওয়া হয়েছিল হ্য়াকারদের। এই জাল নথির মধ্যে রয়েছে মাওবাদীর সঙ্গে তাঁর চিঠি বিনিময়। হ্য়াকারহানা হয় ২০১৪ থেকে ২০১৯। আর্সেনাল কনসাল্টিং-য়ের রিপোর্ট উদ্ধৃত করে ওয়াশিংটন পোস্ট এই খবর দিয়েছে।  সংস্থা এও জানিয়েছে, একই কায়দা নেওয়া হয়েছিল গ্যাডলিং এবং উইলসনের ক্ষেত্রে। 

ওয়াশিংটন পোস্ট পত্রিকায় প্রকাশিত রিপোর্ট দেখেছে জাতিসঙ্ঘ। প্রাথমিক প্রতিক্রিয়ায় তারা জানিয়েছে, স্ট্যান স্বামীর মতো বিশিষ্ট এই মানবাধিকার কর্মীর সঙ্গে যে আচরণ করা হয়েছে, তা শুধু দুর্ভাগ্যজনক নয়। অত্যন্ত নিন্দনীয়। একজন নিরীহকে সন্ত্রাসবাদে যুক্ত থাকা ও রাষ্ট্রদ্রোহি কার্য লিপ্ত থাকার অভিযোগে তাঁকে গ্রেফতার করা হয়েছে। 

ঝাড়খণ্ডের বাসিন্দা এই পাদ্রীকে মাওবাদীদের সঙ্গে জড়িত থাকা এবং রাষ্ট্রের বিরুদ্ধে মদত দেওয়ার অভিযোগে জাতীয় তদন্ত সংস্থা গ্রেফতার করে। সেটা ২০১৭-য়ের ঘটনা। স্ট্যান স্বামীর বিরুদ্ধে আরও অভিযোগ তিনি টাকা তুলেছিলেন। সেই অভিযোগের জেরে এনআইএ বিশিষ্ট এই মানবাধিকারকর্মীকে  গ্রেফতার করে। ২০২১-য়ের ৫ জুলাই তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর এক বছর বাদে স্ট্যান স্বামীকে নিয়ে বিস্ফোরক বিবৃতি তথ্য ওয়াশিংটন পোস্ট।  

আরও পড়ুন ভীমা কোরেগাঁও মামলা: জেলমুক্ত সুধা ভরদ্বাজ

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00