Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেজরিওয়ালের দলে যোগ হবু আমরা গড়ার কারিগর শিক্ষাবিদ অবোধ ওঝার

Share:

নিজস্ব প্রতিনিধি: এদিন সোমবার দিল্লিতে বিখ্যাত শিক্ষাবিদ এবং মোটিভেশনাল স্পিকার অবোধ ওঝা(Avadh Ojha) আম আদমি পার্টিতে(Aam Admi Party) যোগ দিয়েছেন। দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী এবং AAP দলের সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়ালের উপস্থিতিতে স্বেচ্ছায় এই দলে যোগ দেওয়ার ইচ্ছাপ্রকাশ করেছেন অবোধ। প্রত্যক্ষ রাজনীতিতে অভিষেক হওয়ার পর অবোধ শিক্ষাক্ষেত্রে উন্নয়ন ঘটানোর বিষয়ে এদিন সরব হয়েছেন।

আরও পড়ুনঃ মন্দিরে ঢুকে হনুমানজির প্রসাদ খাচ্ছে এক বাঁদর, ভাইরাল ভিডিও ঘিরে ভক্তির জোয়ার উঠল নেটদুনিয়ায়

AAP দলে কাজ করার সুযোগ পেয়ে দলের শীর্ষ নেতৃত্বদের ধন্যবাদ জানিয়ে অবোধ এদিন বলেন, ‘রাজনীতিতে শিক্ষার বিকাশের জন্য কাজ করাই আমার মূল উদ্দেশ্য। শিক্ষা হল এমন একটি মাধ্যম যা পরিবার, সমাজ এবং জাতির ভীত গঠন করে৷ আমি আজকে আমার রাজনৈতিক যাত্রা শুরু করার সাথে সাথে আমার অনুভূতি ভাগ করে নিতে চাই, যেমন আমাদের নেতা মনীশ সিসোদিয়া বলেছেন, যদি আমাকে রাজনীতি এবং শিক্ষার মধ্যে একটি বেছে নিতে হয় তবে আমি অবশ্যই শিক্ষাকে বেছে নেব, এবং রাজনীতিতে প্রবেশের মাধ্যমে আমার প্রাথমিক লক্ষ্যই থাকবে শিক্ষার মানোন্নয়ন।’

এর আগে অবোধ লোকসভা নির্বাচনে বিজেপির টিকিটে প্রার্থী হওয়ার প্রতি উৎসাহ প্রকাশ করেছিলেন। কিন্তু বর্তমানে AAP দলই তাঁর দ্বিতীয় ঘর উঠেছে। সম্ভবত দিল্লির আগামী বিধানসভা নির্বাচনে আম আদমি পার্টির হয়েই ভোটে প্রতিদ্বন্দ্বিতা করতে চলেছেন মোটিভেশনাল স্পিকার অবোধ ওঝা।

আরও পড়ুনঃ নিউজিল্যান্ডের পরাজয়ে চরম উপকৃত টিম ইন্ডিয়া, শিরোপা জেতার পথ এখন আরও সুগম

এদিন তাঁকে দলে স্বাগত জানিয়ে AAP প্রধান অরিবিন্দ কেজরিওয়াল বলেন, ‘অবোধের অভিজ্ঞতা এবং দৃষ্টিভঙ্গি আমাদের শিক্ষানীতিকে একটি নতুন দিকনির্দেশনা দেবে। আমাদের কাজ এবং শিক্ষা সংক্রান্ত নীতির দ্বারা অনুপ্রাণিত হয়ে তিনি দলে যোগ দিয়েছেন। আমরা তাঁকে আমাদের দলে আন্তরিকভাবে স্বাগত জানাচ্ছি। পরিবার হিসেবে একসাথে আমরা বাবা সাহেবের স্বপ্ন পূরণের জন্য কাজ করব।’

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00