Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

India’র ১ কোটির বেশি বয়স্ক Dementia’র শিকার প্রতি বছরে

বেশ ভয়ের ছবি। উদ্বেগেরও। ভারতে প্রতি বছর ১ কোটিরও বেশি মানুষ Dementia-তে আক্রান্ত হচ্ছেন বা হতে পারেন। ছবি উঠে এল আন্তর্জাতিক গবেষণায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: বড় বিপদের ছবি ফুটে উঠল গবেষণার মধ্যে দিয়ে। এই ঘটনা যত না বিপদের আভাস তার থেকেও অনেক বেশি বিপন্নতার ছবি। সেই বিপন্নতা ভারতের বয়স্ক মানুষদের। গবেষণার(Research) তথ্য বলছে India’র ১ কোটির বেশি বয়স্ক মানুষ প্রতি বছর Dementia’র শিকার হতে পারেন। আর যারা এই রোগে আক্রান্ত হবেন তাঁদের অধিকাংশেরই বয়স থাকবে ৬০ বছর বা তার বেশি।

আরও পড়ুন ত্রিপুরায় হামলার মুখে সংসদীয় প্রতিনিধি দল, কাঠগড়ায় বিজেপি

World Health Organaization বা WHO আগেই Dementia-কে বার্ধক্যজনিত ব্যাধি হিসাবে চিহ্নিত করেছে যা ভারত সহ বিশ্বের প্রায় সব উন্নত ও উন্নয়নশীল দেশে ছড়িয়ে পড়ছে। এটি এমন একটি সমস্যা, যাতে অসুস্থ ব্যক্তি তাঁর স্মৃতিশক্তি লোপ পান ও মানসিকভাবে দুর্বল হয়ে পড়েন। গবেষকরা দেখেছেন যে ভারতে ৬০ বছর বা তার বেশি বয়সী বয়স্কদের মধ্যে Dementia’র হার 8.44 শতাংশ হতে পারে, যা দেশের 10.08 মিলিয়ন প্রবীণদের সমান। USA’র ক্ষেত্রে এই হার 8.8 শতাংশ, England-এ ৯ শতাংশ এবং Germany ও France-এ 8.5 থেকে 9 শতাংশের মধ্যে৷ দেখা যাচ্ছে বয়স্ক মানুষ, নারী, অশিক্ষিত এবং গ্রামাঞ্চলে বসবাসকারীদের মধ্যে Dementia’র হার সব থেকে বেশি।

আরও পড়ুন Hongkong Flu নিয়ে কেন্দ্রের কড়া সতর্কতা দেশজুড়ে

ভারতের বুকে AIIMS সহ বিশ্বের অনেক নামীদামী বিশ্ববিদ্যালয় Dementia নিয়ে একটি গবেষণায় যোগ দিয়েছিল। সেই গবেষণায় ভারতে প্রথমবারের মতো কৃত্রিম বুদ্ধিমত্তা বা Artificial Intelligence বা AI ব্যবহার করা হয়। গবেষণায় দেশের 30,000 জনেরও বেশি বয়স্ক ব্যক্তির সমস্যা নিয়ে তথ্য বিশ্লেষণ করা হয়। স্থানীয়ভাবে সংগৃহীত ডেটাতে Dementia’র উপস্থিতি আরও সঠিকভাবে সনাক্ত করা যায়। AI’র এই ধরনের বৃহৎ এবং জটিল ডেটা ব্যাখ্যা করার অনন্য শক্তি রয়েছে এবং গবেষণায় দেখা যায় যে Dementia’র প্রাদুর্ভাব যা অনুমান করা হয়েছিল খালি চোখে, বাস্তবে তার অনেক বেশি হতে পারে। আর এই ছবিটাই বলে দিচ্ছে ভারতে প্রতিবছর শহর ও গ্রাম মিলিয়ে প্রায় ১ কোটি মানুষ এই রোগের শিকার হচ্ছেন বা আগামী দিনে হতে পারেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00