Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘মালা বিক্রি বন্ধ, সংসার চালাতে ধার করতে হচ্ছে টাকা’, কুম্ভ থেকে ফিরে আর কী বললেন মোনালিসা?

বর্তমানে মহাকুম্ভ থেকে মহেশ্বরে নিজের বাড়িতে চলে গিয়েছেন মহাকুম্ভের ভাইরাল গার্ল মোনালিসা। সোমবার মোনালিসা ভোঁসলেকে তাঁর বাড়িতে দেখা গিয়েছে।

Share:

নিজস্ব প্রতিনিধি: ১২ বছর পর মহাকুম্ভ মেলা শুরু হয়েছে। গত ১৩ জানুয়ারি থেকে উত্তরপ্রদেশের প্রয়াগরাজে শুরু হয়েছে সনাতন ধর্মের মহাসমাগম। কথায় আছে, মহাকুম্ভের সঙ্গমস্থলে ডুব দিলে ধুয়ে যাবে সমস্ত পাপ। তাই শাহি স্নানের দিনগুলিতে বেশি ভিড় জমাচ্ছেন ভক্তরা। দেশ-বিদেশের কোণে কোণে থেকে ভক্তরা মেলায় সমাগম হচ্ছেন। তবে কুম্ভমেলার বিশেষ আকর্ষণ হয়ে থাকেন জটাধারী নাগা সাধুরা। কিন্তু এবার খানিকটা তাল কেটেছে কুম্ভমেলার। কারণ এবারের মহাকুম্ভের বিশেষ আকর্ষণ হলেন মালা বিক্রেতা মোনালিসা। সোশ্যাল মিডিয়া খুললেই চোখে পড়ছে শুধুই মোনালিসার নানা মূহুর্ত। তাঁর চোখ দেখে রীতিমতো ফিদা হয়ে গিয়েছেন সকলে, পাশাপাশি কেউ কেউ তাঁকে নায়িকা ট্যাগও দিয়ে দিয়েছেন।

আবার গুঞ্জন, আল্লু অর্জুনের ‘পুষ্পা ৩’-এ নায়িকা হওয়ার সুযোগ পেয়েছেন মোনালিসা। আসলে সোশ্যাল মিডিয়ায় এখন সবাই তারকা। মহাকুম্ভে সামান্য মালা বেচতে এসেছিলেন গ্রামের সাধারণ এই তরুণী, কিন্তু তাঁর অপরূপ চোখ আকৃষ্ট করে সোশ্যাল মিডিয়ার ব্লগারদের। তাঁদের দাপটেই রাতারাতি মহাকুম্ভের হিরোইন হয়ে গিয়েছেন মোনালিসা। কিন্তু তিনি কি আদেও এমন খ্যাতি চেয়েছিলেন? তাঁর ভিডিও ভাইরাল হওয়ার পর থেকেই মোনালিসার পিছনে পড়েছিলেন ইউটিউবরা। তাঁকে দেখিয়ে নাম কামাতে চেয়েছেন অনেকেই, কিন্তু ভাইরাল তকমা পাওয়ার পরে মোনালিসার ব্যক্তিগত জীবনে কতটা প্রভাব পড়ল? এবার মুখ খুললেন খোদ মোনালিসা। বর্তমানে মহাকুম্ভ থেকে মহেশ্বরে নিজের বাড়িতে চলে গিয়েছেন মহাকুম্ভের ভাইরাল গার্ল মোনালিসা। সোমবার মোনালিসা ভোঁসলেকে তাঁর বাড়িতে দেখা গিয়েছে। কিন্তু এখনও বাড়ির বাইরে বেরোয় নি।

এবার বাড়ি থেকেই মোনালিসা বিরক্তির সুরজ জানালেন, প্রয়াগরাজে ইউটিউবার এবং অন্যান্য লোকদের দ্বারা বিরক্ত হয়ে মালা বিক্রির কাজ করতে পারেননি তিনি। এমনকী তিনি বসার জন্যে নির্দিষ্ট জায়গাও পাননি। সংসার চালাতে তাঁকে টাকা ধার করতে হয়েছে। গম পরিষ্কার করতে হয়েছে। তাঁর স্বাস্থ্যেরও অবনতি হয়েছে। তবে তিনি তাঁর জনপ্রিয়তায় খুশি। কিন্তু কাজ তেমন হয়নি তাঁর। অন্যদিকে, সিনেমায় সুযোগ পাওয়ার বিষয়ে মোনালিসা জানান, তাঁর পরিবার অনুমতি দিলে তিনি অবশ্যই অভিনয় করবেন। মোনালিসার বাবা জয় সিং ভোঁসলে বলেছেন, মেয়ের জনপ্রিয়তায় তিনি খুশি। কিন্তু মেয়েটির শারীরিক অবস্থার অবনতি হয়। বাড়িতে আসামাত্র তাঁকে ডাক্তার দেখানো হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00