Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খোদ কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের শ্লীলতাহানির চেষ্টা বখাটে যুবকদের, কোথায় ঘটল ভয়ঙ্কর ঘটনা?

খোদ কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের শ্লীলতাহানির চেষ্টা কয়েকজন বখাটে যুবকের। মেয়ের নিরাপত্তার জন্যে তড়িঘড়ি থানায় ছুটলেন কেন্দ্রীয় মন্ত্রী রক্ষা খাড়সে।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কঠোর নিরাপত্তা থাকা সত্ত্বেও প্রকাশ্য রাস্তায় খোদ কেন্দ্রীয় মন্ত্রীর মেয়েকে শ্লীলতাহানির চেষ্টা কয়েকজন বখাটে যুবকের। মেয়ের নিরাপত্তার জন্যে তড়িঘড়ি থানায় ছুটলেন কেন্দ্রীয় মন্ত্রী রক্ষা খাড়সে। এই ঘটনার পর মহারাষ্ট্রে তোলপাড় শুরু হয়েছে। রক্ষা খাড়সে এই বিষয়ে যত দ্রুত সম্ভব ব্যবস্থা নেওয়ার দাবি তুলেছেন, এবং অভিযুক্তদের গ্রেফতারের দাবি করেছেন। অভিযোগ, ২৮ ফেব্রুয়ারি মুক্তাইনগর তহসিলের কোথালি গ্রামে অনুষ্ঠিত সন্ত মুক্তাই মেলায় কেন্দ্রীয়মন্ত্রী রক্ষা খাড়সের মেয়ে-সহ তাঁর কিছু বান্ধবীদের শ্লীলতাহানি করার চেষ্টা করে রাস্তার কিছু বখাটে ছেলে। যার ফলে রীতিমতো আতঙ্কিত হয়ে পড়েন রক্ষা খাড়সের মেয়ে।

এই বিষয়ে রবিবার মেয়ের নিরাপত্তা নিয়ে চিন্তিত রক্ষা খাড়সে থানায় অভিযোগ দায়ের করেছেন। ঘটনার সময়ে কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ের সঙ্গে তাঁর নিরাপত্তারক্ষী ছিলেন। কিছু বখাটে ছেলে খারাপ আচরণের সঙ্গে রক্ষা খাড়সের মেয়েকে অপমান করেন এবং শ্লীলতাহানির চেষ্টা করছেন বলে অভিযোগ রক্ষা খাড়সের নিরাপত্তারক্ষীর। এরপর তাঁর অভিযোগের ভিত্তিতে ৪ জন যুবকের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়। এবং কেন্দ্রীয় মন্ত্রী যত তাড়াতাড়ি সম্ভব বিপথগামী যুবকদের গ্রেফতারের দাবি করেছেন। তথ্য অনুযায়ী, ঘটনার সময় রক্ষা খাড়সের মেয়ের সঙ্গে উপস্থিত থাকা নিরাপত্তারক্ষীকেও অভিযুক্ত যুবকরা কলার ধরে হুমকি দিয়েছে। এবং এই যুবকরা শিবসেনা শিন্ডে গোষ্ঠীর বিধায়ক চন্দ্রকান্ত পাতিলের কর্মী বলে জানা গিয়েছে। এই বিষয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নবিশ জানিয়েছেন, ‘দুর্ভাগ্যবশত এই ঘটনায় একটি নির্দিষ্ট দলের কর্মীরা জড়িত, যারা এই অপরাধ করেছে।’

পুলিশ মামলাটি নথিভুক্ত করেছে। কিছু লোককে গ্রেফতার করা হয়েছে এবং বাকি অপরাধীদেরও শীঘ্রই গ্রেফতার করা হবে। মেয়ের শ্লীলতাহানির ঘটনায় রাজনৈতিক যোগ পেয়েছেন খোদ কেন্দ্রীয় মন্ত্রীও। এই বিষয়ে মুক্তাইনগরের এসডিপিও কৃষ্ণাত পিঙ্গালে বলেছেন, ‘২০২৫ সালের ২৮ ফেব্রুয়ারি মুক্তাইনগর তালুকের কোথলি গ্রামে একটি যাত্রা ছিল। মুক্তাইনগর শহরের অনিকেত ঘুই এবং তার ৬ বন্ধু যাত্রায় অংশগ্রহণ করছিলেন। একই ভ্রমণের সময়, অনিকেত ঝুই এবং তার বন্ধুরা ৩-৪ জন মেয়েকে অনুসরণ করে এবং তাদের শ্লীলতাহানি করে। আমরা পিছু নেওয়া এবং শ্লীলতাহানির ধারায় মামলা দায়ের করেছি। পকসো আইনের পাশাপাশি, একজন অভিযুক্তকে তথ্যপ্রযুক্তি আইনে গ্রেফতার করা হয়েছে এবং বাকি অভিযুক্তদের গ্রেফতারের জন্য তিনটি দল পাঠানো হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00