Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

দিল্লি পুলিশের কীর্তি! বিচারকের রায়ের আগেই জুবেরের জেল হেফাজত নিয়ে মিথ্যা দাবি

কেন বিচারক রায় দেওয়ার আগেই জুবেরের জামিনের আর্জি খারিজ করার খবর দিল্লি পুলিশের পক্ষ থেকে প্রচার করা হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: দিল্লি পুলিশ (Delhi Police) আছে দিল্লি পুলিশেই। ২৪ ঘন্টা আগেই পয়গম্বরকে নিয়ে কটূক্তি করা বিজেপির (BJP) সাসপেন্ডেড নেত্রী নূপুর শর্মার (Nupur Sharma) টিঁকি না ছোয়ার জন্য সুপ্রিম কোর্টে (Supreme Court) মুখ পুড়েছিল অমিত শাহের (Amit Shah)  অধীনে থাকা খাকি উর্দিধারীদের। আর ২৪ ঘন্টা বাদে খোদ বিচারক না দেওয়ার আগেই নিজেদের মতো করে রায় তৈরি করে নিল দিল্লি পুলিশ (Delhi Police)। শুধু তাই নয়, সংবাদমাধ্যমকে মেসেজ করে জানিয়েও দেওয়া হল, নূপুরের কু-কীর্তি প্রকাশ্যে আনা সাংবাদিক তথা সত্যানুসন্ধানী অলট নিউজের (Alt News) সহ প্রতিষ্ঠাতা মহম্মদ জুবেরের (Mohammed Zubair) জামিনের আবেদন খারিজ করে দিয়ে পাতিয়ালা আদালতের বিচারক ১৪ দিনের জেল হেফাজতে (Jail Custody) পাঠানোর নির্দেশ দিয়েছেন। কেন বিচারক রায় দেওয়ার আগেই জুবেরের জামিনের আর্জি খারিজ করার খবর দিল্লি পুলিশের পক্ষ থেকে প্রচার করা হল, তা নিয়ে প্রশ্ন উঠেছে। জুবেরের আইনজীবী বৃন্দা গ্রোভারের (Brinda Grover) অভিযোগ, ‘কেন্দ্রের ক্ষমতায় থাকা প্রভুদের খুশি করতে অতি উ‍ৎসাহী হয়ে এমন কাণ্ড ঘটানো হয়েছে।’

বিজেপি বান্ধব এবং হিন্দুত্ববাদের কট্টর সমর্থক হিসেবে পরিচিত একটি বৈদ্যুতিন সংবাদমাধ্যমে পয়গম্বর হযরত মহম্মদকে নিয়ে বিজেপির সাসপেন্ডেড মুখপাত্র নূপুর শর্মার কটূক্তির বিষয়টি প্রথম প্রকাশ্যে এনেছিলেন সত্যানুসন্ধানী ওয়েবসাইট ‘অলট নিউজ’ এর প্রতিষ্ঠাতা মহম্মদ জুবের। আর তাতেই খেপে লাল হয়ে গিয়েছিল গেরুয়া শিবির। রাজনৈতিক প্রভুদের খুশি করতে আসরে ঝাঁপায় অমিত শাহের অধীনস্ত দিল্লি পুলিশ। ২০১৮ সালের একটি টুইটে ‘ধর্মীয় ভাবাবেগে আঘাত লেগেছে’, এই অভিযোগ এনে গত রবিবার সাংবাদিক মহম্মদ জুবেরকে গ্রেফতার করে দিল্লি পুলিশ। সোমবার তাঁকে এক দিনের জন্য পুলিশ হেফাজতে পাঠানো হয়। ফের জেরার জন্য দিল্লি পুলিশ জুবেরকে হেফাজতে নেওয়ার আবেদন জানালে মঙ্গলবার বিচারক আরও চার দিনের পুলিশ হেফাজত মঞ্জুর করেন। শনিবার দিল্লির মুখ্য বিচারবিভাগীর ম্যাজিস্ট্রেট স্নিগ্ধা শ্রীবাস্তবের আদালতে পেশ করা হয় নির্ভীক সাংবাদিককে। জিজ্ঞাসাবাদের আর প্রয়োজন নেই জানিয়ে অলট নিউজের প্রতিষ্ঠাতাকে ১৪ দিনের জেল হেফাজতে পাঠানোর আর্জি জানান দিল্লি পুলিশের আইনজীবী।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00