Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ইন্ডিয়া গেটের সামনে তোয়ালে পরে উদ্দাম অশালীন নাচ, কলকাতার তরুণী মডেলের কীর্তিতে সমালোচনার ঝড়

Share:

নিজস্ব প্রতিনিধি: পরনে শুধুমাত্র সাদা ধবধবে একটি তোয়ালে। ইন্ডিয়া গেটের(India Gate) সামনে ‘দিলওয়ালে দুলহানিয়া লে যায়েঙ্গে’(DDLJ Movie) সিনেমার জনপ্রিয় ‘মেরে খোয়াবো ম্যায় যো আয়ে’ গানে উদ্দাম ভঙ্গিতে নেচে চলেছেন কলকাতার এক তরুণী মডেল(Model)। সেই ভিডিও সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পর(Viral Video) তরুণীর নিন্দায় সরব হয়েছেন নেটিজেনরা। সেনা জওয়ানয়দের প্রতি উৎসর্গকৃত স্মৃতিসৌধের সামনে তরুণীর এহেন কীর্তি মোটেই সহজভাবে নিতে রাজি নন নেট ইউজাররা। তবে শুধু তোয়ালে পরে নাচ দেখিয়েই থেমে থাকেননি ওই যুবতী, ভিডিওর ক্যাপশনে তিনি লিখেছেন, ‘শুভ আন্তর্জাতিক পুরুষ দিবস’(Happy International Men’s Day)। এই বিশেষ দিনেই ভিডিওটি পোস্ট করেছেন ওই মডেল। 

আরও পড়ুনঃ ১৪ বছর বাদে ফের খেলতে ভারতে আসছেন মেসি, কোন মাঠে নামবেন ফুটবলের রাজপুত্তুর?

ভাইরাল হওয়া ওই যুবতীর নাম সন্নতি মিত্র। এর আগেও একবার বিতর্কে জড়াতে দেখা গিয়েছে এই মডেলকে।‌ প্রকৃতপক্ষে, দুর্গাপুজোর সময় অশালীন পোশাক পরে প্রতিমা দর্শন করতে বেরোনোয় সমালোচনার মুখে পড়তে হয়েছিল তাঁকে। এবার ইন্ডিয়া গেটের সামনে তাঁর বানানো ভিডিও ঘিরেও একইভাবে বিতর্কের সৃষ্টি হয়েছে। ভিডিওর কমেন্ট বক্সে যুবতীর মানসিকতা নিয়েও প্রশ্ন তুলেছেন অনেকে। জনৈক এক নেটিজেন লিখেছেন, ‘এই মেয়েকে অবিলম্বে গ্রেফতার করা হোক’। কেউ কেউ টুইটারে দিল্লি পুলিশকে ট্যাগ করে সরাসরি ওই তরুণীর গ্রেফতারের দাবিতে সরব হয়েছেন, তাঁদের বক্তব্য, ‘দিল্লি পুলিশ এখন কোথায়? এই মেয়ে এখনও জেলের বাইরে কেন?, একে গ্রেফতার করে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া প্রয়োজন’।

 

 

View this post on Instagram

 

A post shared by Sannati Mitra🕊️ (@sannati__)

আরও পড়ুনঃ বাংলাদেশে কেন ব্রাত্য ‘বহুরূপী’, ‘পুষ্পা ২’-র মতো ছবি? প্রশ্ন তুললেন শিবপ্রসাদ

তরুণীর এহেন ভিডিও বানানোর নেপথ্যে আসল কারণ কি? এর সবচেয়ে সহজ উত্তর, সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়া। তরুণী নিজের উদ্দেশ্য সাধনে সফল‌ হয়েছেন একথা বলাই যায়, কারণ ইতিমধ্যেই তাঁর ভিডিওর দর্শক সংখ্যা ছাড়িয়েছে ৮ লক্ষ ৫৯ হাজার। তরুণীর ফলোয়ারের সংখ্যাও ১.৮ মিলিয়ন। তবে জনপ্রিয়তার পাশাপাশি তাঁকে ঘিরে তৈরি হয়েছে বিতর্কও। শুধুমাত্র প্রচার পাওয়ার উদ্দেশ্যেই কি এই পাবলিসিটি স্টান্ট? এর উত্তর বোধহয় তরুণী নিজেই দিয়ে দিয়েছেন। তবে সাম্প্রতিক ভিডিওর জেরে এখনও পর্যন্ত ওই তরুণীর বিরুদ্ধে কোনওরকম আইনি পদক্ষেপ নেওয়া হয়নি বলেই জানা গিয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00