Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মিজোরামে ভোট গণনার দিন বদলের দাবিতে অনশন

Share:

নিজস্ব প্রতিনিধি, আইজল: মিজোরামে ভোটগণনার দিন বদলের দাবিতে অনশনে বসলেন বিশিষ্ট সমাজকর্মী তথা ‘ওয়াকথন ম্যান’ হিসেবে পরিচিত লালবিয়াকথাঙ্গা। মঙ্গলবার যখন রাজ্যের ভোটাররা নিজেদের গণতান্ত্রিক অধিকার প্রয়োগের জন্য বিভিন্ন বুথে গিয়ে লাইনে দাঁড়ালেন তখন পোস্টার হাতে আইজলের ‘বানাপা হল’ অডিটোরিয়ামের সামনে দিনভর বসে রইলেন তিনি। গণনার দিন বদল না করার প্রতিবাদে ভোট ‘বয়কট’ও করেছেন তিনি।

এদিনই মিজোরামে এক দফায় ৪০ আসনে ভোটগ্রহণ সম্পন্ন হয়েছে। সকাল সাতটা থেকে বিকেল চারটে পর্যন্ত চলে ভোটগ্রহণ। উত্তর-পূর্বের পাহাড়ি রাজ্যে ভোট নিয়ে সাধারণ মানুষের উ‍ৎসাহ ছিল চোখে পড়ার মতো। রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দফতর থেকে জানানো হয়েছে, বিকেল চারটে পর্যন্ত গড়ে ভোট পড়েছে ৮০ শতাংশের উপরে। বিকেল চারটের পরেও বিভিন্ন বুথের সামনে ভোটের লাইনে দাঁড়িয়ে প্রচুর ভোটার।

আগামী ৩ ডিসেম্বর বাকি চার রাজ্যের সঙ্গেই মিজোরামে ভোটগণনা হবে। কিন্তু ওইদিন রবিবার পড়ায় গণনা পিছিয়ে দেওয়ার জন্য নির্বাচন কমিশনের কাছে রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দল ও সংগঠনের পক্ষ থেকে দাবি জানানো হয়েছিল। আর্জিতে বলা হয়েছিল, রবিবার খ্রিস্টান সম্প্রদায় বিশেষ প্রার্থনার জন্য বিভিন্ন গির্জায় যান। ফলে ওইদিন ভোট গণনা হলে গণনা কর্মী পাওয়ার ক্ষেত্রে সমস্যা দেখা দেবে। ভোট গণনার দিন বদলের আর্জি জানিয়ে নির্বাচন কমিশনকে চিঠি দিয়েছিলেন রাজ্যের বিশিষ্ট সমাজকর্মী লালবিয়াকথাঙ্গা। যিনি ওয়াকথন ম্যান হিসেবে গোটা দেশে পরিচিত। কিন্তু তাঁর সেই চিটির কোনও জবাব দেয়নি নির্বাচন কমিশন। নিজের প্রতিবাদ জানাতেই ভোটের দিন অনশনে বসার সিদ্ধান্ত নিয়েছিলেন লালবিয়াকথাঙ্গা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00