Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের ইস্তফা চান রাকেশ টিকায়েত

দায় এড়াতে পারেন না কেন্দ্রীয় মন্ত্রী, জানালেন কৃষক নেতা

Share:

নিজস্ব প্রতিনিধি, দিল্লি: লখিমপুরের ঘটনায় কেন্দ্রীয় স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী অজয় মিশ্রের ইস্তফা চাইলেন কৃষকনেতা রাকেশ টিকায়েত। একটি সর্বভারতীয় চ্যানেল আয়োজিত আলোচনাচক্রে বক্তব্য় রাখতে গিয়ে তিনি বলেন, কেন্দ্রীয় মন্ত্রী কোনওভাবেই লখিমপুরের ঘটনার দায় এড়াতে পারেন না। কারণ, তাঁর কনভয়ের চাকায় পিষ্ট হয়ে মৃত্যু হয়েছে কৃষকদের।

কেন্দ্রীয় মন্ত্রীর ইস্তফার দাবি তোলার পাশাপাশি  রাকেশ টিকায়েত লখিমপুরের ঘটনার তদন্তের নিরপেক্ষতা নিয়েও প্রশ্ন তুলেছেন।  কৃষকনেতা বলেন, যোগী সরকার এই ঘটনার বিচারবিভাগীয় তদন্তের নির্দেশ দিলেও তদন্ত কতটা নিরপেক্ষ হবে তা নিয়ে সন্দেহ থাকছেই। কারণ, অজয় মিশ্র কেন্দ্রীয় মন্ত্রী হওয়ার দৌলতে তদন্ত প্রভাবিত করতে পারেন। 

অভিযোগ উঠছে, লখিমপুরের ঘটনায় যোগী সরকারের সঙ্গে ব্য়াকডোরে সমঝোতা করেছেন টিকায়েত। অভিযোগ উড়িয়ে  টিকায়েত বলেন, এই ধরনের ন্য়ক্করজনক ঘটনার সঙ্গে সমঝোতার প্রশ্ন ওঠে না। প্রথমত, এক কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় ইচ্ছাকৃতভাবে কয়েকজন কৃষককে পিষে দিয়েছে।  ঘটনার প্রতিবাদে  টানা পাঁচদিন মৃত কৃষকদের দেহ আগলে রেখে দাহ করতে অস্বীকার করে ক্ষতিগ্রস্ত পরিবার। 

সম্মেলেন টিকায়েতের কাছে জানতে চাওয়া হয়, লখিমপুরের গণপিটুনি তিনি সমর্থন করেন না? জবাবে কৃষক নেতা বলেন, ‘সেদিন লখিমপুরে কী হয়েছিল দেশ দেখেছে। তিন কৃষি বিলের বিরুদ্ধে একদল কৃষক শান্তিপূর্ণভাবে বিক্ষোভ দেখাচ্ছিলেন। আর সেই বিক্ষোভের মধ্য়ে কেন্দ্রীয় মন্ত্রীর কনভয় ঢুকে পড়ে। যা থেকে স্পষ্ট হয়ে যাচ্ছে, এটা প্রিপ্ল্য়ান্ড। পিটিয়ে হত্য়া কোনওভাবেই সমর্থন করা যায় না। কিন্তু এটাও ঠিক কৃষকদের ওই বিক্ষোভ স্বতঃপ্রণোদিত। ‘

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00