Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

পুলওয়ামায় সন্ত্রাসীদের গুলিতে খুন উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ জম্মু ও কাশ্মীরের পুলওয়ামায় উত্তরপ্রদেশের পরিযায়ী শ্রমিক হত্যা। জঙ্গিদের গুলিতে শ্রমিকের মৃত্যু হয়েছে বলেই জানিয়েছে পুলিশ। সোমবার বেলা ১২.৪৫ মিনিটে পুলওয়ামার রাজপোরা এলাকায় এই মর্মান্তিক দুর্ঘটনা ঘটেছে। এই ঘটনার পশ্চাতে কারা জড়িত তা জানা যায়নি।

জানা গিয়েছে, মৃত ওই পরিযায়ী শ্রমিকের নাম মুকেশ সিং। কাশ্মীর জোন পুলিশ জানিয়েছে, “সন্ত্রাসীরা পুলওয়ামার তুমচি নওপোরা এলাকায় উত্তরপ্রদেশের মুকেশ নামক শ্রমিককে গুলি চালায়। তাঁর মৃত্যু হয়েছে।  এলাকাটি ঘিরে রাখা হয়েছে।”

গত ২৪ ঘণ্টায় পুলওয়ামায় এটি দ্বিতীয়বার জঙ্গি হামলা। রবিবার ঈদগাহ এলাকায় ইন্সপেক্টর মাসরুর আহমদ ওয়ানিকে লক্ষ্য করে তিনবার গুলি চালানো হয়।  এই ঘটনায় নিরাপত্তা বাহিনী পুলওয়ামা, জম্মু ও কাশ্মীরের নানা এলাকায়  কড়া নিরাপত্তা জারি রেখেছে। যান চলাচলে ও পথচারীদের  চেকিং চলছে।  শ্রীনগরের সবকটি প্রধান রাস্তায় ও শহরের প্রবেশের স্থানগুলিতেও জোরদার চেকিং চলছে।

সম্প্রতি যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘন করে পাকিস্তান জম্মু-কাশ্মীর সীমান্তে হামলা চালায়। আরএস পুরা সেক্টরের আর্নিয়া এলাকায় বিএসএফ-এর একটি ঘাঁটি লক্ষ্য করে গুলি চালায় পাক রেঞ্জার্সরা। পাল্টা জবাব দেয় ভারতীয় সেনারা। তবে জম্মু ও কাশ্মীরে ফের জঙ্গি সন্ত্রাসে উদ্বেগ বেড়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00