Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শাহি ইদগাহ মসজিদ জরিপের নির্দেশ মথুরা আদালতের

আগামী ২ জানুয়ারি থেকে শুরু হবে জরিপের কাজ

Share:

নিজস্ব প্রতিনিধি, মথুরা: শাহি ইদগাহ মসজিদ জরিপের নির্দেশ দিল মথুরা আদালত। আগামী ২ জানুয়ারি থেকে শুরু হবে জরিপের কাজ। এই মসজিদের জরিপের ব্য়াপারে মথুরা আদালতে আর্জি জানিয়েছিলেন হিন্দু সেনার বিষ্ণু গুপ্তা। মথুরা আদালতে দাখিল করা পিটিশনে বিষ্ণু গুপ্তা বলেন, এই জমিতেই কৃষ্ণ জন্মগ্রহণ করেছিলেন। ছিল একটি  মন্দির। পরবর্তীকালে মুঘল সম্রাট আঔরঙ্গজেব মন্দির ভেঙে মসজিদ তৈরি করেন। ইতিহাস  সে কথাই বলছে। তাই, এই মসজিদের জরিপের প্রয়োজন। মথুরা হাইকোর্টে এর আগেও একবার একই আর্জি জানিয়ে মামলা হয়েছিল।  মামলা খারিজ করে দেওয়া হয়। মামলা খারিজ করতে গিয়ে ১৯৯১-য়ের ধর্মাচরণ আইন তুলে ধরা হয়।  এই জরিপের নির্দেশ দেওয়া হল জ্ঞানবাপী মসজিদের জরিপের নির্দেশ দেওয়ার কয়েক মাসের মাথায়। 

জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গ ছিল, এই দাবি জানিয়ে বারাণসী জেলা-দায়রা আদালতে দায়ের হয়েছিল একটি মামলা। মামলায় কার্বন ডেটিংয়ের আর্জি জানানো হয়েছিল। যদিও বারাণসী জেলা ও দায়রা আদালত কার্বন ডেটিংয়ের আর্জি খারিজ করে দেয়। কাশীর কারবাত মন্দিরের পূজারি গণেশ শঙ্কর উপাধ্যায় জ্ঞানবাপী মসজিদে শিবলিঙ্গ থাকার খবর অস্বীকার করেন। একটি টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, ‘একদল জ্ঞানবাপী মসজিদের পুকুরে পাওয়া একটি জিনিসকে শিবলিঙ্গ বলে দাবি করছেন। কিন্তু আমি যতদূর জানি, জ্ঞানবাপী মসজিদে কোনও শিবলিঙ্গ নেই। আমি আমার জীবনে ওখানে কোনও শিবলিঙ্গ দেখিনি। 

আরও পড়ুন ‘জ্ঞানবাপী মসজিদের ভিতরে শিবলিঙ্গ নেই’, বিস্ফোরক দাবি কাশী মন্দিরের মহন্তের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00