Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ছাত্রের আত্মহত্যার ঘটনায় তপ্ত পঞ্জাব বিশ্ববিদ্যালয়

এটি দ্বিতীয় আত্মহত্যার ঘটনা

Share:

নিজস্ব প্রতিনিধি, চণ্ডীগড়: ফের সংবাদের শিরোনামে পঞ্জাব। এবার ছাত্রের আত্মহত্য়াকে কেন্দ্র করে। লাভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয়ের আরও এক পড়ুয়া আত্মহত্যা করেন। হস্টেলের ঘর থেকে  তাঁর দেহ উদ্ধার হয়েছে। মৃতের নাম অগ্নি এস দীলিপ। বয়স মাত্র ২১ বছর। মাত্র ১০ দিন আগে এই বিশ্ববিদ্যালয়েরই এক পড়ুয়া আত্মহত্যা করেন। ১০ দিনের মাথায় দুই পডু়য়ার আত্মহত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় চত্বর পড়ুয়াদের বিক্ষোভে তেতে ওঠে। পডু়য়ারা তদন্তের দাবি তোলেন। 

পুলিশ জানিয়েছে, লাভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয়ের পড়ুয়া অগ্নি এস দীলিপের আত্মহত্যাকে কেন্দ্র করে পড়ুয়ারা বিক্ষোভ দেখালে বিশ্ববিদ্যালয় চত্বর তপ্ত হয়ে ওঠে। আত্মহত্যার ঘটনাটি ঘটে মঙ্গলবার সন্ধ্যায়। পড়ুয়া প্রথম বর্ষের। প্রাথমিক তদন্তে আমাদের অনুমান পারিবারিক সমস্যার কারণে অগ্নি এস দীলিপ আত্মহত্যা করেছে। তবে সব কিছুই তদন্ত সাপেক্ষ। দেহ ময়না তদন্তের জন্য পাঠিয়ে দেওয়া হয়েছে।

বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে এই আত্মহত্যার খবর দিতে গিয়ে বলা হয়েছে, লাভলি প্রফেশনাল বিশ্ববিদ্যালয় অত্যন্ত দুঃখের সঙ্গে জানাচ্ছে এই বিশ্ববিদ্যালয়ের ফ্যাশন ডিজানিংয়ের পড়ুয়া অগ্নি এস দীলিপ আত্মহত্যা করেছেন। পুলিশের প্রাথমিক তদন্তে উঠে এসেছে, পারিবারিক বিবাদের কারণেই সেই এই চরম সিদ্ধান্ত নিয়েছে। মৃত পড়ুয়ার পাশ থেকে উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট, সেখানে সে পরিবারের সমস্যার কথা জানিয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তদন্তে পুলিশকে সব ধরনের সাহায্য করতে প্রস্তুত। 

যদিও পড়ুয়াদের দাবি, এর আগের আত্মহত্যার ঘটনায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ একই ধরনের বিবৃতি দিয়েছিল। কিন্তু পুলিশের সঙ্গে রফা করে মিটমাট করে নিয়েছে। আত্মহত্যার কারণ কিছু জানা যাচ্ছে না। তারা চাইছে যথাযথ তদন্তের। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00