Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

উপরাষ্ট্রপতি পদে বিরোধীশিবিরের প্রার্থী মার্গারেট আলভা

শরদ পাওয়ারের দিল্লির বাড়িতে হয় বৈঠক

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি: জমজমাট উপরাষ্ট্রপতি পদে নির্বাচন। বিরোধীশিবির প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী মার্গারেট আলভাকে (Margaret Alva) প্রার্থী করেছে। এনসিপি (NCP) সুপ্রিমো শরদ পাওয়ার বিরোধীদের বৈঠক শেষে সাংবাদিক সম্মেলনে মার্গারেট আলভার নাম ঘোষণা করেন।

উপরাষ্ট্রপতি পদে প্রার্থী নির্ধারণ করতে বিরোধীদলের শীর্ষনেতারা দিল্লিতে শরদ পাওয়ার (Sharad Pawar) বাড়িতে বৈঠক বসেন।  কংগ্রেসের (Congress) তরফ থেকে বৈঠকে প্রতিনিধিত্ব করেন মল্লিকার্জুন খারগে, শিবসেনার (Shiv Sena)তরফ থেকে বৈঠকে ছিলেন সঞ্জয় রাউত,  তেলেঙ্গানা রাষ্ট্রীয় সমিতির তরফ থেকে বৈঠকে প্রতিনিধিত্ব করেন কে কেশব রাও। উপরাষ্ট্রপতি (Vice President) পদে প্রার্থী নির্ধারণ করতেই রবিবার বৈঠক ডাকা হয়েছিল।  বৈঠকে ছিল সিপিএম, সিপিআই এবং রাষ্ট্রীয় জনতাদলের প্রতিনিধিও। ছিল ডিএমকেও। দুই বামদল এবং রাষ্ট্রীয় জনতাদল মার্গারেট আলভাকে (Margaret Alva) সমর্থন দেওয়ার কথা ঘোষণা করেছে।

সূত্রে পাওয়া খবরে জানা গিয়েছে, বিরোধী শিবিরের তরফ থেকে তৃণমূল (TMC) সুপ্রিমো মমতা বন্দ্য়োপাধ্যায়ের সঙ্গে যোগাযোগ করা হয়েছিল। কিন্তু তিনি অন্যকাজে ব্যস্ত থাকায় যোগাযোগ করে ওঠা সম্ভব হয়নি। আপের সঙ্গেও তারা যোগাযোগ করার চেষ্টা করে। কিন্তু কোনওভাবেই  আপের (AAP) সঙ্গে যোগাযোগ করা যায়নি। প্রার্থী দাঁড় করিয়ে বিরোধীরা সরকারকে এই বার্তাই দিতে চাইল রাষ্ট্রপতি নির্বাচনের মতো উপরাষ্ট্রপতি নির্বাচনেও তারা জমি ছাড়তে নারাজ।  

তৃণমূলের তরফ থেকে বলা হয়েছে, সামনে ২১ জুলাই। তাই, নেত্রী এবং দলের অন্যান্য কর্মী ২১ জুলাইয়ের কর্মসূচি নিয়ে ব্যস্ত রয়েছে। ২১ জুলাইয়ের কর্মসূচি শেষ হওয়ার পর দল এই নিয়ে সরকারিভাবে কিছু জানাবে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00