Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মণিপুর সহিংসতা অব্যহত, বিভিন্ন এলাকা থেকে উদ্ধার আগ্নেয়াস্ত্র

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মণিপুর সহিংসতার ঘটনা অব্যহত। এখনও পর্যন্ত বিভিন্ন এলাকায় আগ্নেয়াস্ত্র অভিযান চলছে। মণিপুরের বিভিন্ন জেলা থেকে ৮টি আগ্নেয়াস্ত্র ও ১১২টি রাউন্ড গোলাবারুদ উদ্ধার করেছে নিরাপত্তাবাহিনী। এছাড়াও ৬টি বোমা উদ্ধার করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

পুলিশের তরফে বিবৃতি দেওয়া হয়েছে যে, বুধবার বিষ্ণুপুর, চুরাচাঁদপুর, টেংনুপাল, কাংপোকপি এবং ইম্ফল পশ্চিম থেকে এই আগ্নেয়াস্ত্র উদ্ধার করা হয়েছে। পাশাপাশি বলা হয়েছে, বিক্ষিপ্ত গুলিবর্ষণ এবং বিক্ষোভকারীদের জমায়েতের ঘটনায় রাজ্যের পরিস্থিতি উত্তেজনাপূর্ণ ছিল।  টেংনুপাল জেলায় ছয়টি বাঙ্কার ভেঙে ফেলা হয়েছে। ইম্ফল পূর্ব জেলার মন্ত্রিপুখরি এলাকায় ১২৪০টি বোতল কোডাইন ফসফেট,  ১টি ওপিওড অ্যানালজেসিকযুক্ত সিরাপ সহ  আসামের ৪জনকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, মে মাস থেকে উত্তর-পূর্বের এই রাজ্যে জাতিগত সংঘর্ষ শুরু হয়েছে। ৩ মাসেরও বেশি সময় ধরে এই সংঘর্ষ চলছে। বহু মানুষের প্রাণহানি হয়েছে। ১৬০ জনেরও বেশি মানুষ  মারা গিয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00