Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

খেলনার লোভ দেখিয়ে ৬ বছরের শিশুকে ধর্ষণ রাজধানীতে

জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে শুক্রবার রাত থেকেই ওই যুবকের খোঁজ শুরু করে দিল্লি পুলিশ।

Share:

নিজস্ব প্রতিনিধি: আবারও ধর্ষণের ঘটনায় সংবাদের শিরনামে এল রাজধানী দিল্লি। বেশ কয়েক বছর আগে হওয়া দিল্লির নির্ভয়া কাণ্ডের স্মৃতি এখনও গোটা দেশবাসীর মনেই টাটকা। যদিও ওই ধর্ষণ কাণ্ডের মূল অভিযুক্তরা ইতিমধ্যেই তাদের কৃতকাণ্ডের সাজা পেয়েছে, কিন্তু তারপরেও একাধিক ধর্ষণের ঘটনায় নাম জড়িয়েছে রাজধানী দিল্লির। শুক্রবারও ওই একই ঘটনার পুনরাবৃত্তিতে আবারও চর্চায় দিল্লি। জানা গিয়েছে, দিল্লির রঞ্জিত নগরের বাসিন্দা একটি ৬ বছরের শিশুকে খেলনা কিনে দেওয়ার নাম করে ডেকে নিয়ে যায় প্রতিবেশী এক যুবক। এরপরেই ওই শিশুর ওপর যৌন নির্যাতন চালানো হয় বলে অভিযোগ। ধর্ষিতা ওই শিশুর অবস্থা আশঙ্কাজনক। আপাতত দিল্লির রাম মনোহর লোহিয়া হাসপাতালে ওই শিশুটির চিকিৎসা চলছে বলে জানা গিয়েছে। 

ভয়াবহ এই ঘটনাটি ঘটেছে শুক্রবার বিকেলে। অভিযুক্ত ওই যুবককে ইতিমধ্যেই পুলিশ গ্রেফতার করেছে। পুলিশ সূত্রে খবর, শুক্রবার বিকেলে ওই যুবক শিশুটিকে খেলনা কিনে দেওয়ার লোভ দেখালে সে যুবকের সঙ্গে এককথায় যেতে রাজি হয়ে যায়। এরপর ওই শিশুটিকে একটি নিরজন জায়গায় নিয়ে গিয়ে তাঁকে ধর্ষণ করে ওই যুবক। পরে সন্ধ্যার দিকে রক্তাক্ত অবস্থায় নিজেই বাড়ি ফিরে আসে ওই শিশু এবং পরিবারের সকলকে বিষয়টি জানায়। এরপরেই অভিযুক্ত ওই যুবকের বিরুদ্ধে থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন নির্যাতিতার পরিবার। সেই অভিযোগের ওপর ভিত্তি করেই রবিবার ওই যুবককে উত্তরপ্রদেশের রোহতক থেকে গ্রেফতার করেছে পুলিশ। জানা গিয়েছে, ওই ধর্ষণের ঘটনা জানাজানি হতেই রোহতকে গিয়ে গা ঢাকা দিয়েছিল ওই অভিযুক্ত।

জানা গিয়েছে, সিসিটিভি ফুটেজ দেখে চিহ্নিত করে শুক্রবার রাত থেকেই ওই যুবকের খোঁজ শুরু করে দিল্লি পুলিশ। কিন্তু তাঁকে দিল্লিতে কোথাও খুঁজে না পেয়ে তাঁর নামে সার্চ ওয়ারেন্ট জারি করা হয়। এরপরেই জানা যায় দিল্লি টেকে পালিয়ে গিয়ে উত্তরপ্রদেশের রোহতকে গিয়ে গা ঢাকা দিয়েছে অভিযুক্ত ওই যুবক। রবিবার তাকে সেখান থেকেই গ্রেফতার করা হয়েছে।   

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00