Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অসম- মেঘালয় সীমান্তে গুলি কাণ্ডে আহত ও নিহতদের পরিবারকে আর্থিক সাহায্য মমতার

আর্থিক সাহায্য তুলে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়।

Share:

নিজস্ব প্রতিনিধি: সম্প্রতি অসম- মেঘালয় সীমান্তে পুলিশের গুলিতে মৃত্যু হয়েছিল ৬ জনের। আহত একাধিক। সেই আহত এবং নিহতদের পরিবারের সঙ্গে দেখা করে তাঁদের হাতে আর্থিক সাহায্য তুলে দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)।

গত ২২ নভেম্বর ভোর ৩টে নাগাদ ১ বনকর্মী সহ আরও ৫ গ্রামবাসীর মৃত্যু হয়। অভিযোগের তির অসম পুলিশের দিকে। ক্ষতিগ্রস্তদের অধিকাংশই মেঘালয়ের বাসিন্দা। সেই ক্ষতিগ্রস্তদের পরিবারের সঙ্গে মঙ্গলবার দেখা করেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী। তাঁদের হাতে আর্থিক সাহায্যও তুলে দেন তিনি। ক্ষতিগ্রস্ত পরিবারের সদস্যরা উপস্থিত আছেন মুখ্যমন্ত্রীর শিলংয়ের সভাতেও। উল্লেখ্য, গত ২৪ নভেম্বর মেঘালয়ের বিরোধী দলনেতা মুকুল সাংমা জানিয়েছিলেন, তৃণমূলের পক্ষ থেকে নিহতদের পরিবারের হাতে ৫ লক্ষ টাকা করে তুলে দেওয়া হবে। বলেছিলেন, আহতদেরও সাহায্য করবে দল। 

প্রসঙ্গত, ২২ নভেম্বর অসম পুলিশের গুলিতে মেঘালয়ের বেশ কয়েকজনের মৃত্যু হয়। অভিযোগ, ফরেস্ট গার্ড সহ ৬ জনের মৃত্যু হয়েছে। অসম সরকারের দাবি ছিল মৃত্যু হয়েছে, ৪ জনের। আহত বেশ  কয়েকজন। ওই ঘটনার পরে অসম এবং মেঘালয়ের মুখ্যমন্ত্রী দাবি জানিয়েছিলেন, বিচারবিভাগীয় তদন্তের। মুকুল সাংমা সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেছিলেন, নিহত ও আহতরা সম্পূর্ণ নির্দোষ। তাঁরা পুলিশি অত্যাচারের শিকার হয়েছেন। মর্মান্তিক এই ঘটনায় তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় এবং দলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় গভীর শোকপ্রকাশ করেছেন। তাঁরা তীব্র নিন্দাও করেছেন।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00