Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মেঘালয়েও লক্ষ্মীর ভাণ্ডার, নির্বাচনী প্রতিশ্রুতি দিতে পারেন মমতা

মমতা বন্দ্যোপাধ্যায়ের এই প্রকল্পের পোশাকি নাম হবে ‘উই কার্ড’।

Share:

নিজস্ব প্রতিনিধি: তিন দিনের মেঘালয় সফরে গিয়েছেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় (MAMATA BANERJEE)। সঙ্গে রয়েছে তৃণমূলের সর্ব ভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার সভা রয়েছে তৃণমূলের। সেই সভা থেকেই নির্বাচনী প্রতিশ্রুতি দিতে পারেন ‘দিদি’।

বাংলায় গত বিধানসভা নির্বাচনের আগে মুখ্যমন্ত্রী প্রতিশ্রুতি ছিল ‘লক্ষ্মীর ভাণ্ডার’ প্রকল্প। নির্বাচনে জিতে স্বপ্নের সেই প্রকল্প চালু করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তা সফল হয়েছে। এই প্রকল্পে সাধারণ শ্রেণির মহিলারা প্রতি মাসে পান ৫০০ টাকা করে। তফশিলি শ্রেণি’র মহিলারা প্রতি মাসে পান ১০০০ টাকা করে। এবার মেঘালয়েও ‘লক্ষ্মীর ভাণ্ডার’- এর প্রতিশ্রুতি দিতে পারেন বঙ্গের  মুখ্যমন্ত্রী। সূত্রের খবর এমনটাই। তবে এই প্রকল্পের পোশাকি নাম হবে ‘উই কার্ড’। তৃণমূল সুপ্রিমো প্রতিশ্রুতি দিতে পারেন, মেঘালয় বিধানসভা নির্বাচনে সবুজ শিবির জয়ী হলে মেঘালয়ের মহিলারা প্রতি মাসে ১০০০ টাকা করে পাবেন। পাশাপাশি জোর দেওয়া হবে মহিলাদের স্বনির্ভরতার দিকে। উল্লেখ্য, আগামী নির্বাচনগুলিতে মহিলা ভোটারদেরকেই টার্গেট করেছে সবুজ শিবির।

আজ জোড়াফুল শিবিরের সভা থেকে এক ধরণের নির্বাচনী ইস্তাহার প্রকাশ করা হতে পারে। উল্লেখ্য, আগামী বছরেই মেঘালয়ে বিধানসভা নির্বাচন। তবে এখন থেকেই জোড়াফুল শিবিরের নজর উত্তর-পূর্ব ভারতে। সভা ছাড়াও একাধিক দলীয় কর্মসূচি রয়েছে মমতা ও অভিষেকের। এর আগেও ২ বার মেঘালয় সফর করে এসেছেন অভিষেক।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00