Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

নাগাল্যান্ডের ঘটনায় নিহতদের ন্যায় দিতে সঠিক তদন্তের দাবি মমতার

লাগাম ছাড়াতেই কাল। উত্তর-পূর্বের নাগাল্যান্ডে জঙ্গি দমন অভিযানে নেমে ১৩ জন নিরীহ গ্রামবাসীকে গুলি করে মারে অসম রাইফেলস।

Share:

নিজস্ব প্রতিনিধি: লাগাম ছাড়াতেই কাল। উত্তর-পূর্বের নাগাল্যান্ডে জঙ্গি দমন অভিযানে নেমে ১৩ জন নিরীহ গ্রামবাসীকে গুলি করে মারে অসম রাইফেলস। নিরাপত্তা রক্ষীদের গুলিতে নিহত হয়েছেন ১৩ জন গ্রামবাসী। আর এই ঘটনায় চরম অস্বস্তিতে মোদি সরকার। অসম রাইফেলসের তরফে বিবৃতি দিয়ে জানানো হয়েছে, ‘নির্ভরযোগ্য সূত্রে বাহিনীর কাছে খবর আসে তিরুতে একটি বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠী রয়েছে। সূত্রে পাওয়া খবরের ভিত্তিতে শুরু হয় অপারেশন। কিন্তু অপারেশনে নিরীহ গ্রামবাসীর মৃত্যুর খবর রীতিমতো হৃদয় বিদারক। ঘটনার উচ্চপর্যায়ের তদন্ত হবে।’

আর এই ঘটনায় দুঃখপ্রকাশ করে, ঘটনার তদন্তের দাবি জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে সমবেদনা জানিয়ে লিখেছেন, ‘স্বজনহারা পরিবারের জন্য আমার সমবেদনা রইল। আহতদের দ্রুত আরোগ্য কামনা করি। ঘটনার সঠিক তদন্ত নিশ্চিত করা হোক। নিহতেরা যেন ন্যায় পায়। তা নিশ্চিত করা হোক।’ নাগাল্যন্ডের মন জেলায় শনিবার রাতে মায়ানমার সীমান্তবর্তী ওটিং গ্রামে সন্ত্রাসদমন অভিযানে নেমেছিল অসম রাইফেলেসের জওয়ান ও আধিকারিকেরা। তিরু-ওটিং রোডে অভিযান চালানোর সময় স্থানীয় একটি কয়লাখনির শ্রমিক বোঝাই একটি মিনি লরিতে গুলি চালান তাঁরা। পরে অসম রাইফেলসের তরফে জানানোও হয় যে সেই সময় কার্যত ‘ভুল করে’ সন্ত্রাসবাদী ভেবে ওই খনি শ্রমিক তথা স্থানীয় বাসিন্দাদের ওপর বিনা প্ররোচনাতে গুলি চালিয়েছিল বাহিনীর জওয়ানরা। তাতেই মারা যান ১৩ জন। ঘটনার জেরে ক্ষিপ্ত গ্রামবাসী পরে পাল্টা হামলা চালান অসম রাইফেলসের জওয়ানদের ওপরে। তাতে ১ জওয়ানও মারা গিয়েছেন। বাহিনীর কয়েকটি গাড়িও পুড়িয়ে দেওয়া হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00