Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গুজরাতে পাঁচ বছর বাদে বিজেপি ছেড়ে কংগ্রেসে ফিরলেন শঙ্কর সিন বাঘেলার ছেলে

পাঁচ বছর আগে কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন মহেন্দ্র সিন বাঘেলা।

Share:

নিজস্ব প্রতিনিধি, আমদাবাদ: আগামী মাসের শুরুতেই গুজরাত বিধানসভা ভোটের নির্ঘণ্ট ঘোষণা করতে পারে নির্বাচন কমিশন। আর বিধানসভা ভোট এগিয়ে আসার সঙ্গে সঙ্গেই দীর্ঘদিনের ট্র্যাডিশন মেনে শুরু হয়েছে দলবদলের খেলা। পাঁচ বছর আগে বিধানসভা ভোটের মুখে কংগ্রেস ছেড়ে বিজেপিতে নাম লিখিয়েছিলেন রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্করসিন বাঘেলার পুত্র মহেন্দ্র সিন বাঘেলা। আজ শুক্রবার ফের পদ্ম শিবির ছেড়ে হাত শিবিরে ফিরে এসেছেন তিনি। বিজেপিতে তাঁর দমবদ্ধ হয়ে আসছিল বলে জানিয়েছেন ওয়াডার প্রাক্তন বিধায়ক।

এদিন প্রদেশ কংগ্রেস সভাপতি জগদীশ ঠাকোর ও দলের মুখপাত্র অলোক শর্মার উপস্থিতিতে ঘর ওয়াপসি ঘটেছে প্রাক্তন মুখ্যমন্ত্রীর ছেলে। ভোটে টিকিট পেতেই তাঁর দলবদল কিনা জানতে চাইলে মহেন্দ্রসিন বাঘেলা বলেন, ‘দল যদি চায় তাহলে অবশ্যই ভোটে লড়ব। আর দল যদি সাংগঠনিক দায়িত্ব পালন করতে বলে, তাহলে সেই দায়িত্ব পালন করব।’

উল্লেখ্য, গুজরাতের প্রাক্তন মুখ্যমন্ত্রী শঙ্করসিন বাঘেলা কয়েক বছর আগে বিজেপি ছেড়ে কংগ্রেসে নাম লেখান। মনমোহন সিং জমানায় কেন্দ্রের মন্ত্রীও ছিলেন। যদিও দলের শীর্ষ নেতৃত্বের সঙ্গে মতভেদের কারণে কংগ্রেস ছেড়ে প্রজা জনশক্তি পার্টি নামে নয়া দল গঠন করেছেন এক সময়ের দাপুটে নেতা। কংগ্রেসের অভিযোগ, বিরোধী ভোট ভাগ করে বিজেপিকে সুবিধা করে দিতেই নয়া দল গঠন করেছেন বাঘেলা। যদিও তাঁর ছেলেকে দলে নিতে দ্বিতীয়বার ভাবেননি রাজ্য কংগ্রেস নেতারা। পুরনো দলে ফেরার বিষয়ে তাঁর বাবার যে সম্মতি রয়েছে তাও এদিন জানিয়ে দিয়েছেন মহেন্দ্র সিন বাঘেলা।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00