Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

অগ্নিগর্ভ মণিপুর, সব সভা বাতিল করে নাগপুর ছেড়ে দিল্লি ফিরলেন অমিত শাহ

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বর্তমানে অগ্নিগর্ভ পরিস্থিতি মণিপুরে। জারি হয়েছে কার্ফু।  এই অবস্থায় তড়িঘড়ি নাগপুরের  বিদর্ভের সমস্ত সভা বাতিল দিল্লিতে ফিরছেন  স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। সামনেই মহারাষ্ট্রের বিধানসভা নির্বাচন। তাই রবিবার বিদর্ভের চারটি জনসভা ছিল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর। কিন্তু আচমকাই সভা শুরুর কিছুআগেই তিনি সভা  বাতিল করে দিল্লির রওনা দেন। তবে কেন তিনি এদিন জনসভা করলেন না তা এখন জানা যায়নি।

বলা বাহুল্য এদিন দুপুর ১২ টা নাগাদ গদচিরোলি, ১ টা নাগাদ ওয়ার্ধা, ৩টে নাগাদ কাটোল এবং বিকেল ৪ টে নাগাদ স্যাভনার এলাকায় ছিল অমিত শাহের জনসভা। পাশাপাশি ছিল ভোট নিয়ে বেশ কয়েকটি বৈঠকও। কিন্তু সেইসকল বৈঠকে ছেড়ে আচমকাই শাহ নাগপুর থেকে  রওনা  দিলেন দিল্লির উদ্দেশ্যে। জানা গিয়েছে, অমিত শাহের জায়গায় এদিন জনসভা করবেন স্মৃতি ইরানি এবং শিবরাজ সিং চৌহান।

অন্যদিকে, এদিন নাগপুরে দুটি রোড-শো করতে চলেছেন কংগ্রেস নেত্রী প্রিয়াঙ্কা গান্ধি । প্রথমটি তিনি  পশ্চিম নাগপুরে  কংগ্রেস প্রার্থী বিকাশ ঠাকরের হয়ে রোড শো করবেন। আর দ্বিতীয়টি হবে নাগপুর বিধানসভা আসনের  কংগ্রেস প্রার্থী বান্টি শেলকের হয়ে রোড শো। বলা বাহুল্য, আগামী ২০ নভেম্বর মহারাষ্ট্রের ২৮৮ টি আসনে রয়েছে বিধানসভা নির্বাচন। ফলাফল ঘোষণা হবে ২৩ নভেম্বর।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00