Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

মহারাষ্ট্রে পথের বলি ৭ মেডিক্যাল পড়ুয়া, মৃতদের মধ্যে রয়েছেন বিজেপি বিধায়ক পুত্রও

Share:

নিজস্ব প্রতিনিধিঃ সোমবার মধ্যরাতে ভয়াবহ পথ দুর্ঘটনায় মৃত্যু হল ৭ মেডিক্যাল পড়ুয়ার। জানা যাচ্ছে মৃত ওই ৭ মেডিক্যাল পড়ুয়ার মধ্যে রয়েছেন মহারাষ্ট্রের এক বিজেপি বিধায়কের পুত্রও। জানা যাচ্ছে, সোমবার মধ্যরাতে এই দুর্ঘটনাটি ঘটে মহারাষ্ট্রের সেলসুরা জেলার খুব কাছেই অবস্থিত একটি উড়ালপুলে। ওই উড়ালপুল থেকে যাত্রীবোঝাই একটি প্রাইভেট কার নীচে পরে গিয়ে এই দুর্ঘটনাটি ঘটেছে বলে খবর। গাড়িটি ছিল বিজেপি বিধায়ক বিজয় রাহাংডালের ছেলে আবিষ্কর রাহাংডালের। এই দুর্ঘটনায় ওই গাড়িতে থাকা ৭ জন যাত্রীরই মৃত্যু হয়েছে বলে খবর। মারা গিয়েছেন বিধায়ক পুত্র আবিষ্কর রাহাংডালও। 

পুলিশ সূত্রে খবর, মৃত ওই ৭ পড়ুয়া একটি প্রাআইভেত গাড়িতে করে দেওলি থেকে ওয়ার্ধা যাচ্ছিলেন। পথে সেলসুরার কাছে তাদের গাড়িটি উড়ালপুল থেকে পড়ে যায় বলে জানা গিয়েছে। ওয়ার্ধার পুলিশ সুপার প্রশান্ত হোলকারের মতে সোমবার রাত ১১.৩০ নাগাদ এই দুর্ঘটনাটি ঘটে। ওই গাড়িতে থাকা ৭ জন যাত্রীরই এই দুর্ঘটনায় মৃত্যু হয়েছে। মৃতরা প্রতেকেই ওয়ার্ধার সাওয়াঙ্গি মেডিকেল কলেজের ছাত্র বলে জানা গিয়েছে। এই ঘটনায় যারা মারা গিয়েছেন তাঁদের নাম হল নীরজ চৌহান, বিবেক নন্দন, প্রত্যুষ সিং এবং শুভম জয়সওয়াল, আবিষ্কর রাহাংডালে এবং পবন শক্তি। এরা সকলেই এমবিবিএসের প্রথম বর্ষের ছাত্র। এছাড়াও তাঁদের সঙ্গে ছিলেন নিতেশ সিং নামের একজন মেডিকেল ইন্টার্ন। এই দুর্ঘটনায় তাঁরও মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে। 

এই ঘটনা প্রসঙ্গে ওয়ার্ধা এসপি প্রশান্ত হোলকার জানিয়েছেন, সোমবার রাত সাড়ে ১১টার দিকে সেলসুরা দিয়ে যাওয়ার সময় হঠাৎ একটি বন্য প্রাণী দুর্ঘটনাগ্রস্থ ওই গাড়িটির সামনে এসে পড়ে। প্রাথমিক তদন্তে মনে করা হচ্ছে, যে ব্যক্তি গাড়ি চালাচ্ছেন তিনি প্রাণীটিকে বাঁচাতে চাকাটি খুব জোরে অন্যদিকে ঘুরিয়ে দেন। ফলে গাড়িটি একটি কালভার্টে ধাক্কা মেরে সোজা নীচে খাদে গিয়ে পড়ে। এর জেরেই ওই গাড়িটিতে থাকা সকল ছাত্রদের মৃত্যু হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00