Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শিবসেনার নেতাকে গুলি করার অভিযোগে গ্রেফতার বিজেপি বিধায়ক

Share:

নিজস্ব প্রতিনিধিঃ মহারাষ্ট্রে শিবসেনা নেতা মহেশ গায়কোয়াড়কে গুলি  করার অভিযোগ উঠে বিজেপির বিরুদ্ধে। শনিবার মহারাষ্ট্রের উলহাসনগরের হিল লাইন থানায় শিবসেনা নেতা মহেশ গায়কোয়াড়কে গুলি চালানোর অভিযোগে বিজেপি বিধায়ক গণপত গায়কোয়াড়কে গ্রেপ্তার করেছে পুলিশ। গায়কোয়াড় এবং এক সমর্থক পাঁচটি বুলেটে আহত হয়েছেন বলে জানা গেছে।

 থানায় সিনিয়র ইন্সপেক্টর অনিল জগতাপের উপস্থিতিতে বিজেপি বিধায়ক গণপত গায়কোয়াড় এবং শহরের প্রধান মহেশ গায়কোয়াড়ের মধ্যে কথোপকথন চলাকালীন এই ঘটনা ঘটে। এই ঘটনায় গুরুতর আহত শিবসেনা নেতা থানের জুপিটার হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। ডিসিপি সুধাকর পাথারে বলেন, “ঘটনার তদন্ত চলছে।উলহাসনগর গুলি চালানোর ঘটনায় বিজেপি বিধায়ক গণপত গায়কোয়াড়-সহ তিনজনকে গ্রেফতার করা হয়েছে।“ তবে মহেশ গায়কোয়াড় এবং গণপত গায়কোয়াড়ের মধ্যে কিছু বিষয়ে মতপার্থক্য ছিল। মনে করা হচ্ছে এই মতবিরোধের জেরেই মহেশ গায়কোয়াড় ওপর হামলা চালায় গণপত গায়কোয়াড়।

শিবসেনা (ইউবিটি) নেতা আনন্দ দুবে রাজ্য সরকারকে আক্রমণ করে বলেছেন, “থানার ভিতরে এই গুলি চালানো হয়েছে।এটা দুর্ভাগ্যজনক যে একজন বিধায়ক, যাঁর লক্ষ লক্ষ মানুষের কল্যাণে কাজ করা দরকার, তিনি মানুষকে গুলি করছেন।যুব কংগ্রেসের সভাপতি শ্রীনিবাস বিভি এই ঘটনার জন্য শাসক বিজেপি-শিবসেনা জোটের তীব্র সমালোচনা করেছেন। ইতিমধ্যেই এই ঘটনা নিয়ে শুরু হয়েছে তদন্ত।

 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00