Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

 ফের লখনউ, মোমো খেতে বেরিয়ে গণধর্ষণের শিকার নাবালিকা

Share:

নিজস্ব প্রতিনিধিঃ  ফের যোগীরাজ্যে ধর্ষণ।  মোমো খেতে গিয়ে বেরিয়ে গণধর্ষণের শিকার হল নাবালিকা। ঘটনাটি ঘটেছে  লখনউর বকশি কা তালাব থানা এলাকায়। সেখানেই এক নাবালিকাকে বেশ কয়েকজন মিলে গণধর্ষণ করে। শুধু তাই নয় যাতে না এই কুকীর্তি ফাঁস করতে পারে সেইজন্য পাথর দিয়ে নির্যাতিতাকে আঘাত করে অভিযুক্তরা।

ঘটনার পর নির্যাতিতা কোনোরকমে প্রাণে বেঁচে বাড়ি যায়। পরিবারকে পুরো ঘটনাটি জানায়। পরিবারের সদস্যরা নির্যাতিতাকে হাসপাতালে ভর্তি করে। পুলিশের কাছে দায়ের হয়েছে অভিযোগ। অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তদের বিরুদ্ধে মামলা রুজু করেছে । শুধু তাই নয় ইতিমধ্যেই একজনকে গ্রেফতার করেছে পুলিশ। তবে এখন পর্যন্ত একজন অভিযুক্ত পলাতক রয়েছে বলে খবর।

এই ঘটনা প্রসঙ্গে উত্তর জোনের ডিসিপি  জানিয়েছেন, বকশি কা তালাব থানা এলাকায় এক নাবালিকাকে গণধর্ষণের ঘটনা সামনে এসেছে। ঘটনাটি ঘটে যখন নির্যাতিতা মোমো কিনতে বাড়ি থেকে বেড়িয়েছিল। মেয়ে ও তার পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ অভিযুক্তকে গ্রেফতার করেছে। অপর একজনকে খোঁজা হচ্ছে। শীঘ্রই তাকেও গ্রেফতার করা হবে।  বলা বাহুল্য, এর আগে লখনউয়ের গোমতী নগরে শ্লীলতাহানির ঘটনা সামনে এসেছিল। সেইসময় এক বন্ধুর হাতেই ধর্ষণের শিকার হয় মহিলা।আর এই ঘটনার রেশ কাটতে না কাটতে ফের ঘটল গণধর্ষণের ঘটনা।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00