Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

সরকারি আফিসে বসেই ১০ লক্ষ ঘুষ নিচ্ছিলেন, হাতেনাতে পাকড়াও PWD ইঞ্জিনিয়ার

এদিন সন্ধ্যায় সরকারি বাসভবনে বসেই ১০ লক্ষ টাকা ঘুষ নিচ্ছিলেন তিনি, এবং তা দেখা মাত্রই অভিযুক্ত PWD অফিসারকে গ্রেফতার করে মধ্যপ্রদেশের লোকায়ুক্ত দলবল

Share:

নিজস্ব প্রতিনিধি, মধ্যপ্রদেশ: সরকারি বাসভবনে বসেই ঘুষ, আবার ১ বা ২ লক্ষ নয়, একেবারে ১০ লক্ষ, ব্যস! বাছাধন এবার যাবে কোথায়, একেবারে হাতেনাতে পাকড়াও। হ্যাঁ, সম্প্রতি এমন দুঃসাহসিক ঘটনাটি ঘটেছে মধ্যপ্রদেশের বিভাগীয় সদর দফতর নর্মদাপুরমে। যেখানে প্রায় দেড় বছর ধরে কর্মরত রয়েছেন পাবলিক ওয়ার্কস ডিপার্টমেন্টের (PWD) এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার (EE) আরসি তিরোল। গোপনে তাঁর কারসাজি নিয়ে অনেকদিন ধরেই নজর ছিল লোকায়ুক্ত দলের। অবশেষে রবিবার তাঁকে হাতনাতে পাকড়াও করল লোকায়ুক্ত দল। এদিন সন্ধ্যায় সরকারি বাসভবনে বসেই ১০ লক্ষ টাকা ঘুষ নিচ্ছিলেন তিনি, এবং তা দেখা মাত্রই অভিযুক্ত PWD অফিসারকে গ্রেফতার করে মধ্যপ্রদেশের লোকায়ুক্ত দলবল (লোকায়ুক্ত হলেন প্রতিটি রাজ্যের সংসদীয় ন্যায়পাল। এটি উচ্চ স্তরের সংবিধিবদ্ধ কার্যালয়, যা ক্ষমতার অপব্যবহার, অপপ্রশাসন এবং দুর্নীতি সংক্রান্ত বিষয়ে মন্ত্রী, বিধায়ক, প্রশাসন এবং সরকারি কর্মচারীদের বিরুদ্ধে জনগণের অভিযোগের সমাধান করার জন্য তৈরি)।

অভিযুক্ত এক্সিকিউটিভ ইঞ্জিনিয়ার আরসি তিরোলের বিরুদ্ধে অভিযোগ, ৮টি রাস্তার নির্মাণ কাজের মেয়াদ বাড়ানোর বদলে তিনি বেতুলের ঠিকাদারের কাছ থেকে প্রায় ১০ লক্ষ টাকা দাবি করেছিলেন। যা কিনা আপাত দৃষ্টিতে ঘুষ। এরপর সমস্যায় পড়া ঠিকাদার কোনও উপায় না পেয়ে লোকায়ুক্তের কাছে এ নিয়ে অভিযোগ করেন। এরপরই বিষয়টি নিয়ে গোপনে অভিযানে নামে লোকায়ুক্ত দল, এবং রবিবার সন্ধ্যায় ঠিকাদারের কাছ থেকে তাঁর ১০ লক্ষ টাকা ঘুষ নেওয়ার বিষয়টি হাতেনাতে ধরে ফেলে লোকায়ুক্ত দল, এরপরেই গ্রেফতার করা হয় প্ল্যানিং সুপারিনটেনিং ইঞ্জিনিয়ার আরসি তিরোলকে। তবে লোকায়ুক্তের এই পদক্ষেপের পর পিডব্লিউডি বিভাগে ইতিমধ্যেই তোলপাড় পড়ে গিয়েছে। ডিএসপি লোকায়ুক্ত অনিল বাজপাই বলেছেন, শনিবার, ২৭ জুলাই, বেতুলের বাসিন্দা, আবেদনকারী ঠিকাদার, পুলিশ সুপার, লোকায়ুক্তের কাছে অভিযোগ করেছেন যে তার সংস্থা মুলতাই এবং ভাইন্সদেহীতে ৮ টি রাস্তা তৈরি করছে। আর অবশিষ্ট কাজের মেয়াদ বাড়ানোর জন্য মামলাটি নর্মদাপুরম ডিভিশনের পিডব্লিউডি আরসি তিরোলের কাছে নিয়ে যাওয়া হয়েছিল।

কিন্তু তিনি এই সমস্যা সমাধানের জন্য তাদের সঙ্গে ক্রমাগত বৈঠক করে তাঁদের আরও সমস্যায় ফেলেন। পরে ইই তিরোলে মেয়াদ বাড়ানোর জন্য ২০ লাখ টাকা ঘুষ দাবি করেন। এরপর ১২ লক্ষ টাকায় চুক্তি চূড়ান্ত হয়েছিল। পরে ঠিকাদারের করা এই অভিযোগের ভিত্তিতে, পুলিশ সুপারিনটেনডেন্ট, লোকায়ুক্ত অফিস, ভোপাল দ্বারা অভিযোগটি যাচাই করা হয়। এবং পরে অভিযোগটি সত্য বলে প্রমাণিত হয়। এরপর লোকায়ুক্ত দল ঠিকাদারকে ১০ লাখ টাকা EE-কে দেওয়ার জন্যে বলে। এবং ২৮ জুলাই, রবিবার, আবেদনকারীর কাছ থেকে ১০ লক্ষ টাকা ঘুষ গ্রহণ করার সময়, নর্মদাপুরম বিভাগের গণপূর্ত বিভাগের সুপারিনটেনডিং ইঞ্জিনিয়ারকে তার সরকারী বাসভবনে হাতেনাতে ধরে ফেলে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00