Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

আপত্তি খারিজ সুপ্রিম কোর্টের, মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি ভিক্টোরিয়া গৌরী

শপথবাক্য পাঠ করান মাদ্রাজ হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি টি রাজা।

Share:

নিজস্ব প্রতিনিধি, নয়াদিল্লি ও চেন্নাই: মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি পদে শপথ নিলেন এল চন্দ্র ভিক্টোরিয়া গৌরী। তাঁকে শপথবাক্য পাঠ করান মাদ্রাজ হাইকোর্টের অস্থায়ী প্রধান বিচারপতি টি রাজা। ভিক্টোরিয়া গৌরীকে বিচারপতি পদে শপথ নেওয়ার বিরোধিতা করে আইনজীবীদের একাংশ একই দিনে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয়। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে, তারা ওই আপত্তি খতিয়ে দেখতে বিন্দুমাত্র আগ্রহী নয়। 

মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি পদে ভিক্টোরিয়া গৌরীর শপথে আপত্তি জানিয়ে সুপ্রিম কোর্টের বিচারপতি সঞ্জীব খান্না এবং বিচারপতি বি আর গাভাইয়ের ডিভিশন বেঞ্চে পিটিশন দাখিল করে আইনজীবীদের একাংশ। কেন আপত্তি, সে বিষয়ে তারা একটি মাত্র কারণ তাদের পিটিশনে উল্লেখ করে। পিটিশনে বলা হয়, এল চন্দ্র ভিক্টোরিয়া গৌরীর যোগ্যতা নিয়ে তারা প্রশ্ন তুলছে না। তাদের আপত্তির কারণ মানানসই নিয়ে। বিচারপতি খান্না এবং বিচারপতি গাভাইয়ের ডিভিশন বেঞ্চ জানিয়েছে, এল চন্দ্র ভিক্টোরিয়া গৌরীকে মাদ্রাজ হাইকোর্টের বিচারপতি পদে নিয়োগে সম্মতি দিয়েছে সর্বোচ্চ আদালত গঠিত কলেজিয়াম। এটা ধরে নেওয়া যেতে পারে কলেজিয়াম সব দিক খতিয়ে দেখেই ওই রকম একটি গুরুত্বপূর্ণ পদে গৌরীর নাম প্রস্তাব করেছে। তাই, নতুন করে বিচার-বিবেচনার প্রশ্ন ওঠে না। 

দ্বিতীয়ত বিচারপতি পদে নিয়োগের ক্ষেত্রে দেখা হয় যোগ্যতা মান। এই ক্ষেত্রে এটাই গুরুত্বপূর্ণ। মানানসই হল কি হল না, সুপ্রিম কোর্ট তার মূল্যায়ন করে না। তাই, পিটিশন খারিজ করা হল। 

আরও পড়ুন সমকামী আইনজীবী সৌরভ কৃপালকে নিয়োগের সুপারিশ সুপ্রিম কোর্টের

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00