Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কুণাল কামরাকে হুমকির পর হুমকি শিন্ডে সেনার, চোখে ঠুলি পরে মুম্বই পুলিশ

কুণাল কামরা সীমা অতিক্রম করেছে। জল অনেকটাই গড়িয়েছে। শিন্দে সাহেবের উপর তৈরি বিতর্কিত ভিডিওটির জন্যে স্টুডিওতে গিয়ে আমরা তাঁকে প্রসাদ দিয়েছি।

Share:

নিজস্ব প্রতিনিধি: মহারাষ্ট্রের উপমুখ্যমন্ত্রী একনাথ শিন্ডে সম্পর্কে বিতর্কিত মন্তব্য করে আইনী ঝামেলায় পড়েছেন কৌতুকশিল্পী কুণাল কামরা। তাঁকে নিয়ে শিবসেনাদের ক্ষোভ কমছেই না। ইতিমধ্যেই একাধিক থানায় কুণালের বিরুদ্ধে মামলা দায়ের হয়েছে। মুম্বই পুলিশ দু’বার তাঁকে সমন পাঠিয়েছে। এবং ৩১ মার্চের মধ্যে থানায় হাজির হতে বলেছেন। একনাথ শিন্ডেকে নিয়ে খারাপ মন্তব্যে ক্ষুব্ধ মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফড়নভিশও। তিনি কঠোর শাস্তির দাবি করেছেন। এতকিছুর পরেও একের পর এক প্যারোডি গানের ভিডিও শেয়ার করে চলেছেন কুণাল। গতকাল অর্থ মন্ত্রী নির্মলা সীতারামনকে নিয়ে প্যারোডি বেঁধেছিলেন তিনি, তার আগে শিবসেনাদের নিয়েও প্যারোডি বেঁধেছিলেন তিনি। যা নিয়ে দেশীয় রাজনীতি সরব। এবার ‘গদ্দার’ বিতর্কে মহারাষ্ট্র সরকারের মন্ত্রী শম্ভুরাজ দেশাই কুণাল কামরাকে হুমকি দিয়েছেন।

তিনি বলেছেন, ”কুণাল কামরা সীমা অতিক্রম করেছে। জল অনেকটাই গড়িয়েছে। শিন্দে সাহেবের উপর তৈরি বিতর্কিত ভিডিওটির জন্যে স্টুডিওতে গিয়ে আমরা তাঁকে প্রসাদ দিয়েছি। তাতেও তাঁর ভয় নেই। এখন সে ইচ্ছাকৃতভাবে প্রতিদিন নতুন নতুন ভিডিও প্রকাশ করছে। ইচ্ছাকৃতভাবে এই ধরনের কাজ করছে। কামরা প্রথমে শিন্দে সাহেবের মানহানি করেছিলেন। তারপর সে ম্যাডাম সীতারামনের মানহানি করেছেন। প্রধানমন্ত্রী মোদি সম্পর্কেও ভুল শব্দ ব্যবহার করেছেন। এমনকি সুপ্রিম কোর্টেও ভুল বক্তব্য রেখেছেন। এখন সময় এসেছে আমাদের শিবসৈনিকদের ভাষায় তাঁকে জবাব দেওয়ার। আমরা মন্ত্রী কিন্তু প্রথমে আমরা শিবসৈনিক। আমাদের ধৈর্য এখন শেষ। এবার আমরা আমাদের নিজস্ব ভাষায় উত্তর দেব। সে যেখানেই লুকিয়ে থাকুক, যে গর্তে বসে থাকুক। আমরা তাকে ধরে এখানে এনে প্রসাদ দেব।আমরা তাঁকে গর্ত থেকে বের করে প্রসাদ দেব। আমাদের থামানো হয়েছে। কিন্তু কামরা, আমাদের বলো কোথায় দেখা করতে হবে তোমার সঙ্গে।”

একনাথ শিন্দেকে নিয়ে ঘটা বিতর্কটি ঠিক কী?

কুণাল কামরা, যিনি তাঁর মন্তব্য এবং বুদ্ধি দিয়ে মানুষকে হাসানোর চেষ্টা করেন। সম্প্রতি তিনি তাঁর সোশ্যাল মিডিয়া অ্যাকাউন্টে একটি ভিডিও পোস্ট করেছিলেন। যেখানে তিনি বলিউড ছবি ‘দিল তো পাগল হ্যায়’-এর গানের উপর একটি প্যারোডি উপস্থাপন করেছিলেন। সেটা ভাইরাল হতেই তোলপাড় পড়ে যায় মহারাষ্ট্রে। অভিযোগ, এই গানের মাধ্যমে তিনি মহারাষ্ট্রের উপ-মুখ্যমন্ত্রী একনাথ শিন্ডের নিন্দা করেছেন। তাঁকে বিশ্বাসঘাতক গদ্দার আখ্যা দিয়েছেন। এই ভিডিওটি ভাইরাল হতেই শিবসেনার (শিন্দে গোষ্ঠীর) নেতারা ক্ষিপ্ত হয়ে ওঠেন। রবিবার তারা মুম্বইয়ের খার এলাকায় অবস্থিত কুণালের হ্যাবিটাট স্টুডিও এবং হোটেল ইউনিকন্টিনেন্টাল ভাঙচুর করে। ইতিমধ্যে, কুণাল কামরার বিরুদ্ধে এমআইডিসি থানায় একটি এফআইআর দায়ের করা হয়েছে। শিন্দে সেনার বিধায়ক মুরাজি প্যাটেল একটি অভিযোগ দায়ের করেছেন।একজন শিবসেনা নেতা বলেছেন, একনাথ শিন্ডে, যিনি নিজের শক্তিতে অটো চালক থেকে ভারতের দ্বিতীয় বৃহত্তম রাজ্যের মুখ্যমন্ত্রী হয়েছেন। তাঁকে নিয়ে মজা করা বরদাস্ত করা হবে না। শিবসেনা কর্মীরা তাকে সারা দেশে তাড়া করবে। যার ফলে তিধি ভারত থেকে পালাতে বাধ্য হবেন। উল্লেখ্য, কুণাল কামরার মন্তব্য নিয়ে বিতর্কের পর, সোমবার বিএমসি কর্মকর্তাদের একটি দল মুম্বইয়ের হ্যাবিট্যাট স্টুডিওর একটি অংশ ভেঙে দিয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00