Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

শাহি ইদগা মসজিদ নিয়ে সমীক্ষার নির্দেশ এলাহাবাদ হাইকোর্টের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ কৃষ্ণ জন্মভূমি জমি বিতর্কের জেরে আরও এক মসজিদের জরিপের নির্দেশ দিল এলাহাবাদ হাইকোর্ট। বৃহস্পতিবার হাইকোর্টের তরফে বলা হয়েছে,  কৃষ্ণ জন্মভূমি জমি বিতর্কের কারণে উত্তরপ্রদেশের মথুরার শাহি ইদগা মসজিদ জরিপ করা হবে। তারজন্য  অ্যাডভোকেট কমিশনারদের তিন সদস্যের দল গঠন হবে বলে জানায় কোর্ট। হিন্দুত্ববাদী  সংগঠনগুলি দাবি করেছে যে মসজিদটি ভগবান কৃষ্ণের জন্মস্থানের উপর নির্মিত হয়েছিল।মসজিদ খুঁড়লে সেখানে মন্দিরের ধ্বংসাবশেষ পাওয়া যেতে পারে বলে দাবি তাদের।

 ইতিহাসবিদদের একাংশের দাবি, প্রাচীন কেশবনাথ মন্দির ভেঙেই মসজিদটি তৈরি করেন ঔরঙ্গজেব। তা নিয়েই হাইকোর্টের নিন্ম আদালতের  দ্বারস্থ হন হিন্দুত্ববাদী সংগঠন হিন্দুসেনার তরফে বিষ্ণু গুপ্ত নামের এক ব্যক্তি। যার বিরোধিতা করে হাই কোর্টে যায় মুসলিম পক্ষ। সেই মামলাতেই এবার মসজিদের জমি জরিপের নির্দেশ এল। 

প্রসঙ্গত, ১৯৬৮ সালে শ্রীকৃষ্ণ জন্মস্থান সেবা প্রতিষ্ঠান এবং শাহী মসজিদ ঈদগাহ ট্রাস্টের মধ্যে একটি চুক্তি স্বাক্ষরিত হয়, যার অধীনে ১০.৯ একর জমি কৃষ্ণ জন্মভূমির জন্য এবং অবশিষ্ট ২.৫ একর জমি মসজিদের জন্য দেওয়া হয়।তাই এই মসজিদ নিয়ে দুই ধর্মের মধ্যে তৈরি হয় সংঘাত। বর্তমানে কৃষ্ণা জন্মভূমি-শাহী মসজিদ বিরোধ নিয়ে হাইকোর্টে মোট ১৮টি মামলা রয়েছে। মথুরার স্থানীয় আদালতে বিচারাধীন সমস্ত মামলা এলাহাবাদ হাইকোর্টের কাছে হস্তান্তর হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00