Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

‘পাকিস্তান সন্ত্রাসবাদের জন্য প্রচুর অর্থব্যয় করে’- পহেলগাঁও হামলার পর নির্লজ্জ স্বীকারোক্তি পাক প্রতিরক্ষামন্ত্রীর

Share:

নিজস্ব প্রতিনিধি: পহেলগাঁওয়ে সন্ত্রাসী হামলার পর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফ এক চাঞ্চল্যকর স্বীকারোক্তি প্রকাশ করেছেন। ব্রিটেনের স্কাই নিউজের সঙ্গে কথোপকথনের সময়, খাজা আসিফ স্বীকার করেছেন যে সন্ত্রাসবাদকে সমর্থন এবং সন্ত্রাসে প্রচুর অর্থ ব্যয়ের দীর্ঘ ইতিহাস রয়েছে পাকিস্তানের। তিনি অত্যন্ত স্পষ্ট ভাবে জানিয়েছেন পাকিস্তান দীর্ঘ ৩০ বছর ধরে আমেরিকার জন্য এই কাজ করে আসছে।

ভারতের সঙ্গে সর্বাত্মক যুদ্ধের কথা বলা খাজা আসিফ বলেন, “পাকিস্তানে লস্কর-ই-তৈবা শেষ হয়ে গিয়েছে। অতীতে পাকিস্তানের সঙ্গে সংগঠনটির কিছু সম্পর্ক ছিল। এখন এই সন্ত্রাসী সংগঠন আর নেই। পাকিস্তানের সঙ্গে লস্করের যোগসূত্র খুঁজে পাওয়ার অর্থ এই নয় যে আমরা তাদের সাহায্য করব।”

খাজা আসিফকে বলা হয় যে লস্করের একটি ছায়া সংগঠন পহেলগাঁও হামলার দায় নিয়েছে। তখন তিনি অত্যন্ত অবাক হয়ে বলেন, “যখন মূল সংগঠনের অস্তিত্বই নেই, তখন ছায়া সংগঠন কোথা থেকে আসে?”

স্কাই নিউজের সঙ্গে কথা বলার সময় পাক প্রতিরক্ষামন্ত্রী খাজা আসিফকে জিজ্ঞাসা করা হয়েছিল, “আপনি কি বিশ্বাস করেন যে পাকিস্তানের এই সন্ত্রাসী সংগঠনগুলিকে সমর্থন, প্রশিক্ষণ এবং অর্থায়নের দীর্ঘ ইতিহাস রয়েছে?”

উত্তরে খাজা আসিফ স্বীকার করে নেন যে পাকিস্তান দীর্ঘদিন ধরে সন্ত্রাসীদের মদত দিয়ে আসছে। তিনি বলেন, “আমরা তিন দশক ধরে মার্কিন যুক্তরাষ্ট্রের জন্য এবং ব্রিটেনের জন্যও এই নোংরা কাজটি করে আসছি। এটা আমাদের ভুল ছিল। এতে আমাদের ক্ষতি হয়েছে।”

এরপর পাকিস্তানের প্রতিরক্ষামন্ত্রী তার দেশের ‘ভুল’কে ন্যায্যতা দেওয়ার চেষ্টা করে বলেন যে পাকিস্তান যদি সোভিয়েত ইউনিয়নের বিরুদ্ধে আফগানিস্তানে যোগ না দিত বা ৯/১১-এ অংশগ্রহণ না করত, তাহলে কেউ পাকিস্তানের দিকে আঙুল তুলতে পারত না।

সব মিলিয়ে খাজা আসিফ মনে করছেন পহেলগাঁও হামলা আসলে ভারতের ষড়যন্ত্র। তিনি অত্যন্ত দৃঢ়কণ্ঠে বলেন, “আমরা বিশ্বাস করে যে ভারতই এই হামলা ঘটিয়েছে।”

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00