Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

করণী সেনা প্রধানের মূল খুনিকে গ্রেফতার করল এনআইএ

Share:

নিজস্ব প্রতিনিধি, জয়পুর: রাজপুত করণী সেনার প্রধান সুখদেব সিং গোগামেডির খুনে অভিযুক্ত অশোক মেঘাওয়ালকে গ্রেফতার করল এনআইএ। সেই সঙ্গে বিপুল পরিমাণ আগ্নেয়াস্ত্রও উদ্ধার করেছে। এ নিয়ে এখনও পর্যন্ত করণী সেনা প্রধানের খুনের ঘটনায় মোট ৯ জনকে গ্রেফতার করা হল।

রাজস্থান বিধানসভার ভোটে বিজেপির হয়ে প্রচার চালিয়েছিলেন রাজপুত করণী সেনা প্রধান সুখদেব সিং গোগামেডি। রাজ্যে ক্ষমতা বদলের মাত্র দুই দিনের মাথাতে জয়পুরে নিজের বাড়ির বসার ঘরেই সাক্ষা‍ৎপ্রার্থীর ছদ্মবেশে আসা দুষ্কৃতীদের হাতে খুন হয়ে যান তিনি। ওই খুনের ঘটনা নিয়ে ব্যাপক শোরগোল পড়ে যায়। তদন্তে নেমে বেশ কয়েকজনকে গ্রেফতারও করে পুলিশ। যদিও রাজস্থান পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন ওঠে। শেষ পর্যন্ত গত ১১ ডিসেম্বর করণী সেনা প্রধানের খুনের তদন্তভার জাতীয় তদন্তকারী সংস্থার (এনআইএ) তুলে দেয় অমিত শাহের স্বরাষ্ট্র মন্ত্রক।

এদিন  রাজস্থান ও হরিয়ানা মিলিয়ে মোট ৩১টি জায়গায় হানা দেয় এনআইএ’র তিনটি দল। টানা ১০ ঘন্টা ধরে তল্লাশি। রাজস্থানের পিলানির এক গোপন ডেরা থেকে করণী সেনা প্রধানের খুনে জড়িত প্রধান চক্রী অশোক মেঘাওয়ালকে গ্রেফতার করা হয়। সেই সঙ্গে একাধিক পিস্তল, আগ্নেয়াস্ত্র, মোবাইল ফোন, সিম কার্ড, আর্থিক লেনদেন সংক্রান্ত নথিপত্রও বাজেয়াপ্ত করা হয়। গ্রেফতারের পরেই অশোক মেঘাওয়ালকে জেরা করতে শুরু করেছেন এনআইএ আধিকারিকরা। করণী সেনা প্রধানের খুনের দায় স্বীকার করা কুখ্যাত গ্যাংস্টার রোহিত গোদারার সঙ্গে সম্পর্ক নিয়েও জেরা করা চলছে।  

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00