Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

কেরলে ২৪ ঘন্টায় করোনায় আক্রান্ত ২৯২ জন, মৃত্যু তিন জনের

Share:

নিজস্ব প্রতিনিধিঃ দেশে ফের চোখ রাঙাচ্ছে করোনা। গত ২৪ ঘণ্টায় কেরালায় করোনা আক্রান্ত হয়েছেন ২৯২ জন। শুধু তাই নয় প্রাণ হারিয়েছেন তিন জন । কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের ওয়েবসাইটে দেওয়া তথ্য অনুসারে, আজ সকাল ৮টা পর্যন্ত দেশব্যাপী ৩৪১ টি কোভিড সংক্রমণের খবর পাওয়া গেছে, যার মধ্যে ২৯২ জন কেরালার বাসিন্দা। সংক্রমণ ধরা পড়ার পর গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন বা অন্যত্র চলে যাওয়া মানুষের সংখ্যা দাঁড়িয়েছে ২২৪ জনে।

১৯ ডিসেম্বর কেরালার স্বাস্থ্যমন্ত্রী বীণা জর্জ জানিয়েছেন, কোভিড কেস বৃদ্ধি সত্ত্বেও উদ্বিগ্ন হওয়ার কিছু নেই কারণ রাজ্য ভাইরাস সংক্রমণ মোকাবিলার জন্য প্রস্তুত রয়েছে। ইতিমধ্যেই  হাসপাতালগুলিতে আইসোলেশন ওয়ার্ড, অক্সিজেন বেড, আইসিইউ বেড এবং ভেন্টিলেটরের নির্দেশ দেওয়া হয়েছে।

প্রসঙ্গত, শীত জাঁকিয়ে পড়তে না পড়তেই ফের শুরু হয়েছে প্রাণঘাতী করোনাভাইরাসের প্রকোপ। কেরল-সহ একাধিক রাজ্যে আচমকাই ঊর্ধ্বমুখী হয়েছে মারণ ভাইরাসের দৈনিক সংক্রমণ। এই পরিস্থিতিতে ১৯ ডিসেম্বর সোমবার বিভিন্ন রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলগুলিতে বিশেষ নির্দেশিকা পাঠিয়েছে স্বাস্থ্য মন্ত্রক। ওই নির্দেশিকায় ইনফ্লুয়েঞ্জায় আক্রান্তদের বিষয়ে বিশেষ তথ্য সংগ্রহ করার উপরে জোর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি আরটি-পিসিআর পরীক্ষার উপরেও বিশেষ জোর দেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে। এছাড়াও নির্দেশিকায় স্বাস্থ্য মন্ত্রকের তরফে বলা হয়েছে, সামনেই যেহেতু বড়দিন ও বর্ষবরণের মতো অনুষ্ঠান রয়েছে, তাই বাড়তি সতর্কতা অবলম্বন করতে হবে। ভিড় জমে এমন স্থানগুলিতে স্বাস্থ্যগত বিষয়ে একাধিক পদক্ষেপ নিতে হবে। বিশেষ করে শ্বাসকষ্ট ও বার্ধক্যজনিত সমস্যায় আক্রান্তদের প্রতি বাড়তি নজর রাখতে হবে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00