Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

প্রত্যাখানের জ্বালায় তরুণীকে পোড়াতে গিয়ে নিজেই পুড়ে মৃত্যু যুবকের

রমনেশ পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন।

Share:

নিজস্ব প্রতিনিধিঃ বিয়ে করতে রাজি না হওয়ায় মহিলাকে পুড়িয়ে খুন করার চেষ্টা করতে গিয়ে সেই আগুনে পুড়েই মৃত্যু হল এক ব্যক্তির। চাঞ্চল্যকর এই ঘটনাটি ঘটেছে দক্ষিণের রাজ্য কেরলে। জানা যাচ্ছে, কেরলের নাদাপুরমের বাসিন্দা  বছর ৪২-এর রতনেশ মনে মনে তাঁরই এলাকার এক মহিলাকে ভালোবাসতেন। একদিন মনে সাহস নিয়ে তাঁকে বিয়ের প্রস্তাবও দেন। কিন্তু সঙ্গে সঙ্গেই তাঁর দেওয়া সেই প্রস্তাব ফিরিয়ে দেন ওই মহিলা। এরপরেই ওই মহিলাকে পুড়িয়ে মারার পরিকল্পনা করে রতনেশ। সেই মতো সোমবার ভোররাতে ওই মহিলার বাড়িতে গিয়েও উপস্থিত হন। কিন্তু আগুন লাগাতে যাওয়ার সময়ে কোনওভাবে হাত ফসকে তিনি নিজের গায়েতেই আগুন লাগিয়ে ফেলেন এবং সেই আগুনে পুড়েই মৃত্যু হয় তাঁর। 

স্থানীয় সূত্রে খবর, রতনেশ যে মহিলাকে বিবাহের প্রস্তাব দেন তাঁর অন্যত্র বিয়েও ঠিক হয়েছে। এই খবর পাওয়া মাত্রই ক্রোধে পাগ্ন হয়ে যান ওই ব্যক্তি। মনে মনে ওই মহলাকে পুড়িয়ে মারার ছক কষেন। সেই পরিকল্পনা অনুযায়ী সোমবার ভোররাত আড়াইটের দিকে মইয়ের সাহায্যে ওই মহিলার ঘরে ঢোকেন তিনি। কিন্তু আগুন লাগানোর সময়ে হাত ফসকে যাওয়ায় ভুল করে নিজের গায়েতেই আগুন লাগিয়ে ফেলেন তিনি।

হাসপাতাল সূত্রে খবর, গুরুতর আহত অবস্থায় রমনেশকে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে সেখানেই তাঁর মৃত্যু হয়। রমনেশ পেশায় একজন ইলেকট্রিক মিস্ত্রি ছিলেন। অন্যদিকে এই ঘটনায় ওই মহিলা এবং তাঁর ভাইও চোট পেয়েছেন বলে খবর। যদিও তাঁদের চোট তেমন গুরুতর নয়। স্থানীয় হাসপাতালে তাঁদের চিকিৎসা চলছে। 

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00