Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

ঝাড়খণ্ডের পাকুরে বাস-ট্রাক সংঘর্ষে মৃত ৭, আহত ২৪

সংঘর্ষের অভিঘাতে বাসটি কার্যক দুমড়ে-মুচড়ে গিয়েছিল। বাসের ভিতরে অনেকেই আটকে পড়েছিলেন। পরে গ্যাস কাটার এনে বাসের চাদর কেটে আহতদের বের করতে হয়

Share:

নিজস্ব প্রতিনিধি: গ্যাস সিলিন্ডার বোঝাই একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হল একটি বাসের। আর তাতেই মৃত্যু হয়েছে অন্তত ৭ বাসযাত্রীর। আহত ২৪ জনেরও বেশি। এরমধ্যে বেশ কয়েকজনের শারীরিক অবস্থা আশঙ্কাজনক। ফলে মৃতের সংখ্যা আরও বাড়তে পারে বলে আশঙ্কা করছেন চিকিৎসকরা। বুধবার সকালে ঘটনাটি ঘটেছে ঝাড়খণ্ডের পাকুরে। সংবাদসংস্থা এএনআই সূত্রে জানা যাচ্ছে, ঝাড়খণ্ডের পাকুর জেলার আমরাপাড়া থানা এলাকার পাদেরকোলা গ্রামের কাছে যাত্রীবোঝাই বাসটির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় ট্রাকটির। পুলিশ ও স্থানীয় বাসিন্দাদের দাবি, ঘন কুঁয়াশার কারণেই এই দুর্ঘটনা।

ঝাড়খণ্ডের মহকুমা পুলিশ আধিকারিক (SDPO) অজিত কুমার বিমল জানিয়েছেন, এখনও পর্যন্ত ৭ জনের দেহ উদ্ধার করা হয়েছে। প্রায় ২৪ জনের বেশি আহতকে স্থানীয় হাসপাতালগুলিতে ভর্তি করা হয়েছে। এসডিপিও আরও জানিয়েছেন, সংঘর্ষের অভিঘাতে বাসটি কার্যক দুমড়ে-মুচড়ে গিয়েছিল। বাসের ভিতরে অনেকেই আটকে পড়েছিলেন। পরে গ্যাস কাটার এনে বাসের চাদর কেটে আহতদের বের করতে হয়। দুটি গাড়ির সামনের অংশ একে অপরের মধ্যে বেশ কিছুটা ঢুকে গিয়েছিল। ফলে পুলিশের অনুমান দুটি গাড়িই প্রচন্ড গতিতে ছিল। পুলিশের অনুমান, দুটি গাড়ির চালকেরই মৃত্যু হয়েছে।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00