Loading live market data...
Loading active stocks...
Connecting...
Heatmap
×

গণেশের বাবা মহাদেব, ঠিকানা – মানসরোবর হ্রদ, পিন কোড ০০০০০১, চমক জামসেদপুরে

প্যান্ডেল দেখতে ভীড়

Share:

নিজস্ব প্রতিনিধি, জামসেদপুর: আধারকার্ড। তাও আবার গণেশের।

পড়ে অবাক হওয়ারই কথা। কারণ, আধারকার্ড গণেশের হয় বলে এতোদিন পর্যন্ত কেউ শোনেনি। জামশেদপুরের এক পুজো কমিটি এবার তাদের গণেশপুজোর থিম আধারকার্ড। আর সেই প্যান্ডেল দেখতে মানুষের ঢল। দিনে তো বটেই, সন্ধ্যা হতে না হতে ওই প্যান্ডেল দেখতে বাচ্চা থেকে বুড়ো সকলেই হাজির হয়।

কী লেখা আছে আধারকার্ডে, সেটাও এই ফাঁকে বলে নেওয়া যাক।

আধারকার্ডে নামের জায়গায় লেখা শ্রী গণেশ। বাবার নাম – মহাদেব।

ঠিকানা কৈলাশ পর্বতের শীর্ষতল।

বাড়ির পুরো ঠিকানা – কৈলাশ পর্বত। মানসরোবর হ্রদ, পিন কোড ০০০০০১

জন্মতারিখ ০১.০১.৬০০ সিই।

প্যান্ডেল যে তৈরি করেছে বা যার মাথা থেকে বেরিয়েছে এই পরিকল্পনা, তার সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া যাক।

এই ভাবনা সরব কুমারের। একটি সর্বভারতীয় সংবাদসংস্থাকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেন, গত পুজোয় সে কলকাতায় এসেছিল। থিমপুজোর জন্ম কলকাতায়। কেমন হয় সেই পুজো তা দেখার আগ্রহ নিয়ে কলকাতায় আসা। এ প্যান্ডেল ও প্যান্ডেল ঘুরতে ঘুরতে একটি প্যান্ডেল তার নজর কেড়ে নেয়। সেই প্যান্ডেল ছিল ফেসবুকের আদলে। ওই প্যান্ডেল দেখার পর থেকে সেও ঠিক করে তার এলাকার পুজোয় অভিনব কিছু করে দেখাবে। সেই ভাবনা থেকেই বেরিয়ে এসেছে আধারকার্ডের ধাঁচে সে গণেশপুজোর প্যান্ডেল তৈরি করবে।

এই প্যান্ডেলের মধ্যে দিয়ে সে আরও একটি বার্তা দিতে চেয়েছে। আর সেই বার্তা হল আধারকার্ড প্রত্যেকের থাকা জরুরী।

আফগানিস্তানে তীব্র ভূমিকম্প! হু হু করে মৃত্যু বেড়ে ২৫০, আহত ৫০০

মহেশতলায় মর্মান্তিক দুর্ঘটনা! মালবাহী ট্রাকের ধাক্কায় ছিন্নভিন্ন মহিলার দেহ, গুরুতর আহত স্বামী

মেয়েকে আগলে নিয়ে গণপতি দর্শনে ঐশ্বর্য, ভিড়ের মাঝেও ভক্তদের আবদার মেটালেন নায়িকা

সংগঠনে নজর দিতে আরামবাগ ও ঘাটালের নেতৃত্বের সঙ্গে বৈঠক অভিষেকের

পাকিস্তানেই তৈরি হয় সন্ত্রাসবাদের ভিত্তি, চিনে নাম না করেই শাহবাজকে বিঁধলেন প্রধানমন্ত্রী মোদি

পুজোর আগে সুখবর, সস্তা রান্নার গ্যাস, কত কমল দাম?

0:00